রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
Title :
একগুচ্ছ উন্নয়ন প্রকল্প ও পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী: মহেশখালী, বাঁশখালী ও হাঠহাজারী সফর হাইমচরে প্রাইভেটকারে ২০ কেজি গাঁজা, চালক আটক সীমালঙ্ঘন নয়, গতি কমিয়ে জনগণের পাশে থাকুন: পানিসম্পদ প্রতিমন্ত্রী ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদ বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের

পাইরেসির কবলে ‘জওয়ান’

  • Update Time : শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮৭ Time View

মুক্তির প্রথম দিনেই বলিউড বাদশাহ শাহরুখ খান অভিনীত আলোচিত সিনেমা ‘জওয়ান’ পাইরেসির কবলে পড়েছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে সিনেমাটি। মুক্তির প্রথম শোতেই পাইরেসির কবলে পড়েছে ‘জওয়ান’। এরই মধ্যে অর্ন্তজালে বেশ কয়েকটি ওয়েবসাইটে ছড়িয়ে পড়েছে  সিনেমাটির পূর্ণ এইচডি কোয়ালিটির প্রিন্ট।

টাইমস অব ইন্ডিয়া প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, সিনেমা হল থেকে অনুমতি ছাড়া মোবাইলে অথবা ক্যামেরায় ধারণ করা হয়েছে নতুন এ সিনেমাটির ভিডিও। তারপরই সে ভিডিও নেটদুনিয়ায় আপলোড করে দেয়া হয়েছে দর্শকদের জন্য।
 
শাহরুখ অভিনীত এ সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ এখন তুঙ্গে। তাই ‘জওয়ান’ সিনেমা মুক্তির আগে পাইরেসি ঠেকানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থাও নিয়েছিল হল মালিক কর্তৃপক্ষ। কিন্তু শেষরক্ষা হয়নি। সিনেমাটির ভিডিও এখন ইউটিউবে সহজেই দেখা যাচ্ছে।
 
উল্লেখ্য, ‘জওয়ান’ সিনেমার আগে শাহরুখ অভিনীত সর্বশেষ ‘পাঠান’ সিনেমাটিও পাইরেসির কবলে পড়েছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category