শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

বৈশ্বিক জ্বালানি বাজার স্থিতিশীল রাখতে সম্মত পুতিন-সালমান

  • Update Time : শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ৯৩ Time View

সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বুধবার একটি ফোনালাপে বৈশ্বিক জ্বালানি বাজার স্থিতিশীল করার প্রচেষ্টা অব্যাহত রাখতে সম্মত হয়েছেন। এ সময় সৌদি আরব এবং রাশিয়ার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং বিভিন্ন ক্ষেত্রে তাদের সহযোগিতা বৃদ্ধির সুযোগগুলোও পর্যালোচনা করেন দুই নেতা।

২০২৩ সালের ব্রিকস শীর্ষ সম্মেলনসহ যৌথ স্বার্থসংশ্লিষ্ট বেশ কিছু বিষয় নিয়েও আলোচনা করেন এই দুই নেতা। অর্থনৈতিক অংশীদারিত্ব গড়ে তুলতে সৌদি আরবের আগ্রহ এবং ব্রিকস দেশগুলোর সঙ্গে সহযোগিতার আকাঙ্ক্ষা নিয়েও আলোচনা হয় তাদের মধ্যে। খবর রয়টার্সের।

এদিকে বৈশ্বিক জ্বালানি বাজার স্থিতিশীল রাখার প্রচেষ্টার অংশ হিসেবে প্রতিদিন ১০ লাখ ব্যারেল করে তেল উৎপাদন কমানোর ঘোষণা দিয়েছে সৌদি আরব।

প্রতিবেদনে জানানো হয়, গত জুলাই মাসে থেকে কার্যকর হওয়া এই নীতি ডিসেম্বর পর্যন্ত অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার। অর্থাৎ এ বছররের বাকি মাসগুলোতে ক্রমাগত দৈনিক ১০ লাখ ব্যারল করে তেল উৎপাদন কমাবে জ্বালানি বাজারের অন্যতম প্রভাবক দেশটি। ফলে অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বরে সৌদি আরবে প্রতিদিন প্রায় ৯ লাখ ব্যারেল করে তেল উৎপাদন হবে।

সৌদি প্রেস এজেন্সি বলেছে, প্রতি মাসেই এ সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হবে এবং সেই পরিপ্রেক্ষিতে উৎপাদন বাড়ানো বা কমানোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। চলতি বছরের এপ্রিলে ঘোষিত এ উৎপাদন সংকোচননীতি ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্তও চলতে থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category