রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
Title :
একগুচ্ছ উন্নয়ন প্রকল্প ও পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী: মহেশখালী, বাঁশখালী ও হাঠহাজারী সফর হাইমচরে প্রাইভেটকারে ২০ কেজি গাঁজা, চালক আটক সীমালঙ্ঘন নয়, গতি কমিয়ে জনগণের পাশে থাকুন: পানিসম্পদ প্রতিমন্ত্রী ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদ বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের

আবারও একসঙ্গে শাকিব-বুবলী

  • Update Time : বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৭০ Time View

শাকিব খান ও বুবলীর ছেলে শেহজাদ খান বীর স্কুলে ভর্তি হয়েছে। আজ বৃহস্পতিবার রাজধানীর অন্যতম ইংরেজি মাধ্যম ইন্টারন্যাশনাল স্কুল ঢাকায় (আইএসডি) ভর্তি করানো হয়েছে তাকে।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে চিত্রনায়িকা বুবলী নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেছেন।আর এ উপলক্ষে ফের একসঙ্গে দেখা গেলো শাকিব খান ও বুবলীকে। বীরের প্রথম দিনের স্কুল যাত্রার ছবি নিজের ফেসবুকে পোস্ট করেছেন বুবলী। যেখানে শাকিব খান ও বুবলী বীরকে স্কুলে নিয়ে যাচ্ছেন এমন ছবি দেখা যাচ্ছে। শুধু তাই নয়, মা-বাবা দুজনকে এতোই প্রাণোচ্ছ্বল দেখা যাচ্ছে যে মনে হচ্ছে না দুজনের মধ্যে কোনো সীমারেখা রয়েছে।

বুবলী বলেন, আজকের দিনটি আমার জন্য অনেক আবেগ, ভালোবাসা এবং মায়ার। কারণ আজ আমাদের শেহ্জাদ বাপজান এর স্কুলের প্রথম দিন।স্মৃতিচারণ করে বুবলী লেখেন, এখনও মনে হয় এইতো সেদিন তুমি পৃথিবীতে এলে বাবা, হাটি হাটি পা পা করে আস্তে আস্তে বড় হচ্ছো, আজকে থেকে তুমি স্কুলে পড়ো, তোমার আবার একটি ক্লাস আইডি নম্বরও আছে। আলহামদুলিল্লাহ! অনেক বড় হও বাবা, ভীষণ ভালোবাসি তোমাকে!

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category