শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

নেপালের হারে সেমিফাইনালে বাংলাদেশ

  • Update Time : বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০৩ Time View

মাঠে ভারত ও নেপালের লড়াই হলেও এ ম্যাচে পাখির চোখ করেছিল বাংলাদেশ। কারণ, এ ম্যাচের ওপর যে বাংলাদেশের ভাগ্যও নির্ভর করছিল।

ভুটানে চলতি সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপ হার দিয়ে শুরু করেছিল বাংলাদেশ। ভারতের কাছে হারের পর হারিয়েছিল নেপালকে। যে কারণে ভারত ও নেপালের ম্যাচের ওপর নির্ভর করছিল বাংলাদেশের ভাগ্য।

আজ (বুধবার) ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে ভারত ১-০ গোলে হারিয়েছে নেপালকে। পরপর দুই ম্যাচ হেরে নেপাল বিদায় নিলে বাংলাদেশের জন্য খুলে যায় সেমিফাইনালের দরজা। ম্যাচটি ড্র হলেও বাংলাদেশ উঠে যেতো সেমিফাইনালে।

ফাইনালে ওঠার লড়াইয়ে বাংলাদেশ পেয়েছে পাকিস্তানকে। দুই ম্যাচ জিতে পাকিস্তান ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। শুক্রবার ফাইনালে ওঠার লড়াইয়ে নামবে বাংলাদেশ।’এ’ গ্রুপ চ্যাম্পিয়ন ভারত সেমিফাইনাল খেলবে ‘বি’ গ্রুপের রানার্সআপ দলের বিপক্ষে। মালদ্বীপ ও ভুটান ম্যাচের পর পাওয়া যাবে কারা ‘বি’ গ্রুপের রানার্সআপ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category