শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

সিডনিতে আইয়ুব বাচ্চু স্মরণে সোলস

  • Update Time : সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১৩ Time View

দেশের ঐতিহ্যবাহী ব্যান্ডদল সোলস। ব্যান্ডদলটি ৫০ বছর পূর্তি উপলক্ষে বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থান করছে। গত ২ সেপ্টেম্বর সিডনিতে মারানা অডিটোরিয়ামে পারফর্ম করে সোলস। হল ভর্তি দর্শকদের গানে গানে মাতিয়ে রাখে ব্যান্ডটি। দীর্ঘদিন পর সোলস ব্যান্ডদলকে কাছে পেয়ে উচ্ছ্বসিত সিডনিবাসী।

এদিন সোলস তাদের জনপ্রিয় গানের পাশাপাশি প্রয়াত ব্যান্ড লিজেন্ড আইয়ুব বাচ্চুকে উৎসর্গ করে ঘুম ভাঙা শহরে গানটি পরিবেশন করেন। গানটি শুনে আবেগাপ্লুত হয়ে পড়েন দর্শকরা। সোলস ব্যান্ডের প্রধান পার্থ বড়ুয়া বলেন, সিডনিতে অনেকদিন পর গান করেছি।

হল ভর্তি দর্শকদের গান শুনিয়ে বেশ আনন্দ পেয়েছি। প্রয়াত বাচ্চু ভাইকে স্মরণ করে, তারই প্রিয় ঘুম ভাঙা শহরে গানটি করেছি। কারণ বাচ্চু ভাই আমাদের ব্যান্ড গানকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন। তিনি আমাদের সোলসেরও সদস্য ছিলেন। গানের মধ্যে উনাকে সব সময় স্মরণ করার চেষ্টা করি।

গ্রিনফিল্ড এন্টারটেইমেন্টের আয়োজনে মিরাজ হোসাইন, এনামুল হক ও ফয়সাল আজাদের উদ্যোগে এই মিউজিক ফেস্ট অনুষ্ঠিত হয়েছে। আগামী ৯ সেপ্টেম্বর ব্রিসবেন, ১৬ সেপ্টেম্বর মেলবোর্ন, ২৩ সেপ্টেম্বর এডিলেড ও ২৪ সেপ্টেম্বর পার্থে কনসার্টে অংশ নেবে সোলস।

৫০ বছর পূর্তি উপলক্ষে সোলস এরই মধ্যে চারটি গান প্রকাশ করেছে। গানগুলো হলো- সাগরের প্রান্তরে, কিতা ভাইসাব, রিকশা, যদি দেখো। জানা গেছে, আগামী মাসের শেষদিকে ঢাকায় ফিরবে সোলস। এর আগে গত জুলাই মাসে যুক্তরাজ্যের বেশকটি শহরে সোলস কনসার্টে অংশ নিয়েছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category