রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
Title :
একগুচ্ছ উন্নয়ন প্রকল্প ও পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী: মহেশখালী, বাঁশখালী ও হাঠহাজারী সফর হাইমচরে প্রাইভেটকারে ২০ কেজি গাঁজা, চালক আটক সীমালঙ্ঘন নয়, গতি কমিয়ে জনগণের পাশে থাকুন: পানিসম্পদ প্রতিমন্ত্রী ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদ বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের

প্রকাশ পেল ‘টাইগার ৩’ ছবির নতুন পোস্টার

  • Update Time : রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ৯৫ Time View

রুপালি পর্দা কাঁপাতে আবারও দর্শকদের মাঝে হাজির হতে চলেছে ‘টাইগার ৩’ সিনেমা। সম্প্রতি এ সিনেমাটির পোস্টার প্রকাশিত হয়েছে নেট দুনিয়ায়।এ সিনেমার মাধ্যমে বড় পর্দায় আবারও জুটি বেঁধে কাজ করতে দেখা যাবে সালমান খান ও ক্যাটরিনা কাইফকে। এবারও অবনীশ সিং রাঠরের চরিত্রে সালমান ও জয়ার চরিত্রে ফিরছেন ক্যাটরিনা কাইফ।

শাহরুখ খানের নতুন ছবি ‘জওয়ান’ যা মুক্তি পাচ্ছে ৭ সেপ্টেম্বর, শোনা যাচ্ছে, একইদিনে প্রকাশ পাবে ‘টাইগার ৩’ সিনেমার ট্রেলারও। এছাড়া এই ছবির প্রেক্ষাপট তৈরি হয়েছে ‘টাইগার জিন্দা হ্যায়’, ‘ওয়ার’ ও ‘পাঠান’-সিনেমার ওপর ভিত্তি করে। যা এরই মধ্যে স্পষ্ট হয়ে উঠেছে পোস্টারেই।
 
এদিকে সালমান নিজের সোশ্যাল হ্যান্ডেলে শনিবার ( ২ আগস্ট) নতুন এ সিনেমার পোস্টার ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন। হিন্দি, ইংরেজি, তামিল ও তেলুগু ভাষার সর্বমোট ৪টি পোস্টার শেয়ার করে ক্যাপশনে সালমান লেখেন, ‘আমি আসছি! টাইগার ৩, দীপাবলি ২০২৩-এ। ‘ওয়াইআরএফ ৫০’-এর ‘টাইগার ৩’-কে উদযাপন করুন আমার নিকটবর্তী প্রেক্ষাগৃহে। ক্যাটরিনা কাইফও এ সিনেমার পোস্টার শেয়ার করে সোশ্যাল হ্যান্ডেলে লেখেন, ‘অসীম। নির্ভীক। পিছন ফিরে তাকানো নয়। টাইগার ৩ প্রেক্ষাগৃহে আসছে এই দীপাবলিতে।’
 
মনীশ শর্মা পরিচালিত ও আদিত্য চোপড়া প্রযোজিত নতুন সিনেমা ‘টাইগার ৩’। সিনেমায় সালমান ও ক্যাটরিনার পাশাপাশি শাহরুখ খানের ‘পাঠান’ রূপে ক্যামিওর সঙ্গে এই সিনেমায় দেখা যাবে ইমরান হাশমি, রেবতী, রণবীর শোরে, বিশালের মতো তারকাদের। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category