শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

রাশিয়ার অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র যা বিশ্বের যেকোনো স্থানে আঘাতে প্রস্তুত

  • Update Time : শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
  • ২০৯ Time View

এবার বিশ্বের যেকোনো স্থানে হামলায় সক্ষম অত্যাধুনিক আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে রাশিয়া। শনিবার (২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা।সর্বাধুনিক এ ক্ষেপণাস্ত্র মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেছেন রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা  রসকসমসের প্রধান ইউরি বোরিসোভ।

রসকসমসের প্রধানকে উদ্ধৃত করে রুশ বার্তা সংস্থা তাস নিউজের খবরে বলা হয়েছে, ‘সারমত ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে যুদ্ধের জন্য সতর্কাবস্থায় রাখা হয়েছে।’
 কৌশলগত ক্ষেপণাস্ত্রের কারণে রাশিয়াকে হুমকি-ধামকি দেয়ার আগে দ্বিতীয়বার চিন্তা করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
 ২০২২ সালে জুনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ক্ষেপণাস্ত্রটি সম্পর্কে বলেছিলেন, ‘রাশিয়ার শত্রুরা হুমকি দেয়ার আগে দুইবার ভাববে।’
 এই ক্ষেপণাস্ত্রের একেকটির ওজন ২০০ টন। ক্ষেপণাস্ত্রটির ১৮ হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতা রয়েছে। রাশিয়া ৮০-র দশকে যেসব আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র তৈরি করেছিল সেগুলোর জায়গায় নতুন ক্ষেপণাস্ত্র মোতায়েনের জন্য সারামাত তৈরি করেছে।
 
২০২২ সালের এপ্রিলে রাশিয়া এ ক্ষেপণাস্ত্রের প্রথম পরীক্ষা চালিয়েছিল। এটি রাজধানী মস্কো থেকে ৮০০ কিলোমিটার দূরের প্লেসেস্কে অঞ্চল থেকে ছোড়া হয়েছিল এবং ক্ষেপণাস্ত্রটি নির্ভুলভাবে দেশটির সূদুর পূর্বাঞ্চলের কামাচকা উপদ্বীপের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category