শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

পাকিস্তানকে ২৬৭ রানের লক্ষ্য দিল ভারত

  • Update Time : শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৯৯ Time View

শুরুতেই বৃষ্টির বাধায় ম্যাচে গতি হারায় ভারত। তবে ইশান কিষাণ ও হার্দিক পান্ডিয়ার দায়িত্বশীল ব্যাটিংয়ে ভর করে খোলস ছেড়ে বেরিয়ে আসে দলটি। যদিও রোহিত শর্মা বাহিনীকে শেষটা রাঙাতে দেননি পাকিস্তানের বোলররা। শেষ পর্যন্ত বাবর আজমদের ২৬৭ রানের লক্ষ্য দিয়েছে ভারত।

শনিবার (২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় শ্রীলঙ্কার পাল্লাকেলে স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নামে ভারত। প্রথম ইনিংসে দুইবার বৃষ্টির বাধা কাটিয়ে শেষ পর্যন্ত ৪৮.৫ ওভারেই শেষ হয় ভারতের ব্যাটিং ইনিংস। হার্দিকের ৮৭ ও ইশানের ৮২ রানে ভর করে রোহিত শর্মার দল সব উইকেট হারিয়ে ২৬৬ রান করে।এ দিন মাত্র ৬৬ রানে ৪ উইকেট হারিয়ে বেশ চাপেই পড়েছিল ভারত। তবে পাকিস্তানের বিপক্ষে সেই চাপকে সামল দিয়ে হাফ সেঞ্চুরি করেন ইশান কিষাণ ও হার্দিক পান্ডিয়া। দুজনের রানে ভর করে ভারত এগিয়ে যাচ্ছিল বড় লক্ষ্যের দিকে। তবে দলীয় ২০৪ রানে ইশানকে ফিরিয়ে সেই যাত্রায় কিছুটা বাধা দেন হারিস। ইশান-পান্ডিয়ার ১৩৮ রানের জুটি ভাঙেন হারিস। পাকিস্তানি এই পেসার তাতে তৃতীয় উইকেটের দেখা পেয়ে যান।এরপরে এক প্রান্ত আগলে রেখে ঝোড়ো ব্যাটিং শুরু করেন পান্ডিয়া। পরপর বেশ কয়েকটি বাউন্ডারি হাঁকিয়ে তিনি সেঞ্চুরির দিকে এগিয়ে চলেন। তবে তাকেও হতাশ হয়ে ফিরতে হয়েছে। ৮৭ রানে হার্দিককে সাজঘরে ফেরান শাহিন। হার্দিকের বিদায়ের পরে দাঁড়াতে পারেনি ভারত। শুরুর মতোই উইকেট পড়তে থাকে দলটির। শেষের তিন উইকেট তুলে নেন নাসিম শাহ।

এর আগে ব্যাটিংয়ে নেমে সাবধানে পথ চলতে থাকে ভারত। তবে পঞ্চম ওভারে এসে বৃষ্টির বাধায় পড়ে দুদল। এরপরে খেলা মাঠে গড়ালে ৪.৬ ওভারে ১১ রান করে মাঠ ছাড়েন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। এরপরে ৬.৩ ওভারে মাত্র ৪ রান করা বিরাট কোহলিকেও ফেরান শাহিন। তাতে বৃষ্টির পরে ভারত বড় ধাক্কা খায়। সেই ধাক্কা আরও বড় করেন হারিস রউফ। তিনি শ্রেয়াস আইয়ারকে ফেরান মাত্র ১৪ রানে।১১.২ ওভার খেলা চলাকালীন আবারও শুরু হয় বৃষ্টি। প্রায় ৩০ মিনিট পরে খেলা আবারও মাঠে গড়ায়। এবার জোড়া উইকেট তোলার কোটা পূর্ণ করেন হারিস। ১৪.১ ওভারে মাত্র ১০ রান করা শুভমান গিলকে বিদায় করেন তিনি। তবে এরপেরই ঘুরে দাঁড়ায় ভারত। ইশান-পান্ডিয়ার ব্যাটে চড়ে চাপমুক্ত হয় ভারত। এ দিকে দলকে ভালো জায়গায় নিয়ে গেলেও এই দুই ব্যাটসম্যান শেষ পর্যন্ত সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ নিয়ে ফিরেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category