শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ একদিন এগিয়ে আনা হলো

  • Update Time : শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩
  • ৯৬ Time View

অক্টোবরে মালদ্বীপের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ। তার আগে প্রস্তুতি হিসেবে ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।আগামী ৪ ও ৭ সেপ্টেম্বর ঠিক করা হয়েছিল এই দুই ম্যাচের সূচি। তবে সেই সূচিতে কিছুটা পরিবর্তন এসেছে। প্রথম ম্যাচটি এগিয়ে আনা হয়েছে একদিন। অর্থাৎ ৪ সেপ্টেম্বরের বদলে প্রথম ম্যাচটি হবে ৩ সেপ্টেম্বর। তবে দ্বিতীয় ম্যাচের সূচি অপরিবর্তিত থাকছে।

কী কারণে এই পরিবর্তন? বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার জাগো নিউজকে বলেছেন, ‘ম্যাচটি ৪ সেপ্টেম্বর হলে ফিফার স্বীকৃতি পাওয়া যেতো না। যে কারণে একদিন এগিয়ে আনা হয়েছে। এরইমধ্যে পুনর্নির্ধারিত শিডিউল অনুমোদন দিয়েছে ফিফা।’আফগানিস্তানের বিপক্ষে দুটি ফিফা প্রীতি ম্যাচই হবে বসুন্ধরা কিংস অ্যারেনায়। এই দুই ম্যাচ সামনে রেখে কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার দলের অনুশীলন শুরু হয়েছে গত ২০ আগস্ট। আফগানিস্তানের বিপক্ষে ক্যাম্পের জন্য ৩২ জন ফুটবলার ডেকেছিলেন কোচ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category