মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
Title :
রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল আকাশপথের জটিলতায় রূপপুরের ইউরেনিয়াম চালান পিছিয়ে গেল দুদকের দুই প্রেস ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বিদায়ি সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে ভাঙচুরের পরও রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে চলছে শিশুদের টিকাদান প্রিজন ভ্যান থেকে ২৫ মামলার আসামি ‘পিচ্চি রাজা’র পলায়ন, সাময়িক বরখাস্ত ৫ পুলিশ সদস্য চীনের কাছেই অ*স্ত্র বিক্রির প্রস্তাব ট্রাম্পের দক্ষিণ আফ্রিকায় একের পর এক নারীর মরদেহ, বাড়ছে সিরিয়াল কিলারের আতঙ্ক ছাত্র আন্দোলনের চাপে পদত্যাগ করলেন সার্বিয়ার প্রেসিডেন্ট ভুচিচ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ১ শতাংশের বেশি বেড়েছে

বিএনপি ও ছাত্রলীগের কর্মসূচি: শাহবাগ-পল্টন এলাকায় তীব্র যানজট

  • Update Time : শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩
  • ৯৯ Time View

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের এবং নয়াপল্টনে বিএনপির কর্মসূচি ঘিরে শাহবাগ, পল্টন, গুলিস্তান ও কাকরাইল এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।শুক্রবার (১ সেপ্টেম্বর) জুমার নামাজের পর থেকে এ যানজট সৃষ্টি হয়।সরেজমিনে দেখা গেছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গামাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব স্মরণে সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের ছাত্রসমাবেশ চলছে। অন্যদিকে, একই সময়ে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শোভাযাত্রাপূর্ব সমাবেশ চলছেদুই দলের কর্মসূচিকে কেন্দ্র করে বিভিন্ন জায়গা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা আসতে থাকেন এবং বিভিন্ন এলাকায় অবস্থান নেন। এ সময় সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশ এবং পল্টন এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয়েছে তীব্র যানজট।এদিকে ছাত্রলীগের ছাত্রসমাবেশের মঞ্চে ইতোমধ্যে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত হয়েছেন।

ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের সঞ্চালনায় সমাবেশে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিমসহ আওয়ামী লীগের অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত রয়েছে।অন্যদিকে, ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর বিএনপি আয়োজিত এই শোভাযাত্রাপূর্ব সমাবেশে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুল সালাম, উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা জহিরুল হক শাহজাদা মিয়া, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ অনেকেই উপস্থিত রয়েছেন।সমাবেশে শেষে শোভাযাত্রাটি দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে ফকিরাপুল মোড়, নটরডেম কলেজ, শাপলা চত্বর ও ইত্তেফাক মোড় হয়ে রাজধানী মার্কেটে গিয়ে শেষ হওয়া কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category