রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের এবং নয়াপল্টনে বিএনপির কর্মসূচি ঘিরে শাহবাগ, পল্টন, গুলিস্তান ও কাকরাইল এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।শুক্রবার (১ সেপ্টেম্বর) জুমার নামাজের পর থেকে এ যানজট সৃষ্টি হয়।সরেজমিনে দেখা গেছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গামাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব স্মরণে সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের ছাত্রসমাবেশ চলছে। অন্যদিকে, একই সময়ে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শোভাযাত্রাপূর্ব সমাবেশ চলছেদুই দলের কর্মসূচিকে কেন্দ্র করে বিভিন্ন জায়গা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা আসতে থাকেন এবং বিভিন্ন এলাকায় অবস্থান নেন। এ সময় সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশ এবং পল্টন এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয়েছে তীব্র যানজট।এদিকে ছাত্রলীগের ছাত্রসমাবেশের মঞ্চে ইতোমধ্যে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত হয়েছেন।