শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

মহানবী (সা.)- এর কবর জিয়ারতে লাগবে আগাম অনুমতি

  • Update Time : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ২৫২ Time View

মক্কার গ্র্যান্ড মসজিদে পবিত্র ওমরাহ পালন শেষে মদিনার মসজিদে নববীতে ছুটে যান অনেক মুসলিম। সেখানে রয়েছে বিশ্বনবী হযরত মুহাম্মদ (স)-এর কবর। তবে এখন থেকে হঠাৎ করে গিয়েই মহানবীর কবর জিয়ারত করতে পারবেন না কেউ। এর জন্য আগাম অনুমতি নিতে হবে। সম্প্রতি এমন নিয়ম চালু করেছে সৌদি আরব।আমিরাতভিত্তিক দৈনিক গালফ নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, মহানবী (সা.) এর কবর জিয়ারতে আগ্রহী মুসলিমদের আগেই কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নেয়া বাধ্যতামূলক করা হয়েছে।

এছাড়া মসজিদে নববীতে প্রবেশের জন্যও চালু হয়েছে নতুন নিয়ম। এখন থেকে ছোট ব্যাগ নিয়ে কেউ মসজিদে নববীতে প্রবেশ করতে পারবেন না। তবে মসজিদের বাইরে লকারে সেগুলো রেখে যাওয়া যাবে।
 প্রতিবেদনে বলা হয়েছে, মসজিদের ভেতরে বা বাইরে কোথাও বড় ব্যাগ রাখার অনুমতি নেই। অর্থাৎ, মসজিদে নববীরে ভেতরে তো দূরের কথা, বাইরের লকারেও বড় ব্যাগ রাখা যাবে না।
 
এর আগে, ওমরাহ করতে আসা মুসল্লিদের পবিত্র কাবা শরিফের চত্বরে না ঘুমানোর অনুরোধ জানিয়েছে সৌদি আরবের ওমরাহ ও হজ মন্ত্রণালয়।মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘ইসলাম ধর্মাবলম্বীদের সবচেয়ে পবিত্র স্থান কাবা শরিফের চত্বরে অলস সময় কাটানো বা ঘুমানো এই স্থানটির পবিত্রতা ও শৃঙ্খলা পরিপন্থি। অতএব হে আল্লাহর অতিথিরা, আপনাদের প্রতি অনুরোধ, আপনারা কাবা চত্বরের করিডোর, প্রার্থনাকক্ষ, হাঁটার পথ এবং শারীরিকভাবে চলাচলে অক্ষমদের জন্য তৈরি করা গাড়িগুলোর ওপর অলস সময় কাটানো এবং নিদ্রা থেকে বিরত থাকবেন।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category