সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
Title :
একগুচ্ছ উন্নয়ন প্রকল্প ও পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী: মহেশখালী, বাঁশখালী ও হাঠহাজারী সফর হাইমচরে প্রাইভেটকারে ২০ কেজি গাঁজা, চালক আটক সীমালঙ্ঘন নয়, গতি কমিয়ে জনগণের পাশে থাকুন: পানিসম্পদ প্রতিমন্ত্রী ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদ বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের

২ কোটি রুপি পারিশ্রমিকের প্রস্তাব পেয়েছিলেন অঙ্কুশ

  • Update Time : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ৮৬ Time View

দুই বাংলার তুমুল জনপ্রিয় অভিনেতা অঙ্কুশ হাজরার শোবিজের পথচলার ১৩ বছর চলছে। অনেক চড়াই-উতরাই পেরিয়ে তিনি আজ এখানে এসেছেন। বর্ধমান থেকে টালিপাড়ায় নিজের জমি শক্ত করা খুব একটা সহজ ছিল না অঙ্কুশের।তবে অঙ্কুশ আজ ইন্ডাস্ট্রির পরিচিত মুখ। কিন্তু অনেকেই হয়তো জানেন না, প্রথম অভিনয়ের জন্য অঙ্কুশ কত পারিশ্রমিক পেয়েছিলেন। আবার এখন পর্যন্ত সর্বোচ্চ কত রুপি পারিশ্রমিকের প্রস্তাব পেয়েছেন তিনি?কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় ভক্তদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অঙ্কুশ। সেখানেই তিনি এ পারিশ্রমিকের কথা ফাঁস করেছেন। প্রথম সিনেমায় অঙ্কুশের পারিশ্রমিক কত ছিল জানতে চান এক অনুরাগী।

টালিউডে অঙ্কুশের প্রথম সিনেমা ছিল ‘কেল্লাফতে’। অঙ্কুশ জানান, প্রথম অভিনয়ের জন্য তিনি পাঁচ হাজার রুপি পারিশ্রমিক পেয়েছিলেন। এ প্রসঙ্গে তিনি লেখেন, ‘সেটাই আমার কাছে ৫ কোটির সমান ছিল আর খুব আনন্দ পেয়েছিলাম।’

তবে অনুরাগীদের বিভিন্ন প্রশ্নের মধ্যে একজন অঙ্কুশের কাছে জানতে চান এখন পর্যন্ত কোন সিনেমার জন্য তার কাছে সর্বোচ্চ কত রুপি পারিশ্রমিকের প্রস্তাব এসেছিল। উত্তরে অঙ্কুশ জানান, ২ কোটি রুপি। তবে এর সঙ্গে আরও একটি বিষয় খোলসা করেছেন এ অভিনেতা। যে সিনেমাটির জন্য অঙ্কুশকে এ আকাশছোঁয়া পারিশ্রমিকের প্রস্তাব দেওয়া হয়েছিল, সে সিনেমাটি কিন্তু অভিনেতার হাতছাড়া হয়ে যায়। এ প্রসঙ্গে অঙ্কুশ লেখেন, ‘শুনেই পাঁচদিন অজ্ঞান ছিলাম। তারপর অন্য কাউকে কাস্ট করে নেওয়া হয়।’কিন্তু বাংলা সিনেমায় এ পারিশ্রমিক যে কল্পনা করা বেশ কঠিন! আসলে এই পারিশ্রমিকের কথা যে তিনি মজা করে লিখেছেন, তা ভারতীয় একটি গণমাধ্যমের কাছে স্বীকার করেছেন অঙ্কুশ। এ প্রসঙ্গে অঙ্কুশ বলেন, ‘এটা মজারছলেই লেখা। তবে, প্রথম সিনেমার পারিশ্রমিক প্রসঙ্গে আমি সত্যি কথাই লিখেছি।’কিছুদিন আগে অঙ্কুশ কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ‘অসুখ বিসুখ’ সিনেমার শুটিং শেষ করেছেন। মুক্তির অপেক্ষায় ‘কুরবান’। পাশাপাশি জানা গেছে, ‘মির্জা’ সিনেমার জন্য প্রস্তুতি নিচ্ছেন অঙ্কুশ হাজরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category