শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

অভিনেত্রী শ্রীলেখা গুরুতর অসুস্থ

  • Update Time : মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩
  • ১০০ Time View

আগামীকাল (৩০ আগস্ট) আলোচিত অভিনেত্রী শ্রীলেখার জন্মদিন। প্রতিটি জন্মদিন তিনি পরিবার ও প্রিয়জনদের সঙ্গে নিয়ে উদযাপন করেন। তার এ শুভদিনটি পালনের আয়োজন একদিন আগে থেকেই শুরু হয়। গত বছর তার জন্মদিনে ওয়াইন পানের ভিডিও নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছিল।শ্রীলেখার এবারের জন্মদিন পালনের পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। তার মেয়ে ঐশি অসুস্থ। অভিনেত্রীও খুব অসুস্থ। জানা গেছে, তার অসহ্য মাথায় যন্ত্রণা। জ্বর জ্বর ভাব। মেয়েরও তেমনই অবস্থা। বেশ কিছু দিন আগে ডেঙ্গু ধরা পড়েছিল। তবে শ্রীলেখার কি হয়েছে তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

নিজের অসুস্থতা প্রসঙ্গে শ্রীলেখা বলেন, ‘খুব মাথা যন্ত্রণা। কিছুক্ষণ পরই ডেঙ্গু পরীক্ষা করতে বের হবো। একদম ভালো লাগছে না। কথা বলতেও ইচ্ছা করছে না।’ জন্মদিনের আগেই এমন অসুস্থতা প্রসঙ্গে শ্রীলেখা বলেন, বাড়িতেই থাকবো। জন্মদিন পালনের তেমন কোনো পরিকল্পনা নেই। শরীরটা সুস্থ হওয়া প্রয়োজন। শ্রীলেখা খুব কষ্ট করেই কথা বলছিলেন। এমনকি বেশি কথাও বলতে পারছিলেন না।

শ্রীলেখা কয়েক বছর ধরে কাজের সংখ্যা কমিয়ে দিয়েছেন। তবে নিজের পরিচালনায় মন দিয়েছেন তিনি। তার পরিচালিত স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘এবং ছাদ’ সব মহলে প্রশংসিতও হয়েছে। সম্প্রতি তার হিন্দি সিরিজের প্রথম ঝলক প্রকাশ্যে এসেছে। তিনি এখন পরিচালনায় বেশি মনোযোগ দিতে চান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category