শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
Title :
চীনের বিনিয়োগের পাশাপাশি আমাদেরও রপ্তানির সুযোগ রয়েছে: মাহদী আমিন প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে সরকার কাজ করছে: প্রতিমন্ত্রী টুকু মধুপুরে কূপে নিহত চারজনের পরিবারকে এক লাখ টাকা সহায়তা ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো: সংসদে হাসনাত আবদুল্লাহ ঢাকা-বেইজিংয়ের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই চীনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের রাশিয়া, চীন ও তুরস্ককে আমি যুদ্ধের বাইরে রেখেছি: ট্রাম্প শুক্রবার প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের বৈঠক লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে মন্ত্রণালয়ে আদ্-দ্বীনের আপিল দিনাজপুরের পার্বতীপুরে নদীতে গোসলে নেমে ৩ নারীর মৃত্যু

বিকল্প ভাবনায় থাকা সাইফেরও ডেঙ্গু, লিটনের জন্য তাই অপেক্ষা

  • Update Time : মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩
  • ৭৫ Time View

লিটন দাসের জ্বর পুরোপুরি সারেনি । ফলে লিটন আজও শ্রীলঙ্কা যেতে পারেননি। কাল মঙ্গলবার যাবেন, এমন নিশ্চয়তাও নেই।

এদিকে এশিয়া কাপ শুরুর দিনক্ষণ ঘনিয়ে এলো। আর মাত্র একদিন পর পর্দা উঠবে এশিয়ার শ্রেষ্ঠত্বের আসরের। এরকম অবস্থায় যদি আগামীকালের মধ্যে (২৯ আগস্ট) লিটন শ্রীলঙ্কায় জাতীয় দলের সাথে যোগ দিতে না পারেন, তাহলে তার পক্ষে ৩১ আগস্ট পাল্লেকেল্লেতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচ খেলার সম্ভাবনা খুব কম।এদিকে লিটনের বিকল্প হিসেবে যাকে ভাবা হচ্ছিল, সেই সাইফ হাসানও ডেঙ্গু পজিটিভ ছিলেন। এখন জ্বর ভালো হয়ে গেছে। তবে এশিয়া কাপের মত বড় আসরে খেলার মত ফিট কিনা, তা নিয়ে যথেষ্ট সংশয় আছে। তাই নির্বাচক তথা টিম ম্যানেজমেন্ট পড়েছে বিপাকে।

লিটন যদি মঙ্গলবারের মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে শ্রীলঙ্কা যেতে না পারেন, তাহলে তার বদলে পাঠানো হবে কাকে? তবে কি প্রথম ম্যাচের আগে আর কোনো বিকল্প পাঠানো হবে না?

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বললেন, ‘আমরা পরিস্থিতি নিবিড় পর্যবেক্ষণ করছি। লিটন পুরোপুরি চিকিৎসকদের পর্যবেক্ষণে আছে। আমরা কাল মঙ্গলবার তার অবস্থা দেখে ব্যবস্থা নেব। তবে এই মুহূর্তে আমরা তার বিকল্প পাঠানোর কথা ভাবছি না।’

আজ সোমবার সন্ধ্যার পর  প্রধান নির্বাচকের কথার অন্তর্নিহিত ভাব হলো, টিম ম্যানেজমেন্ট আশা করছে লিটন হয়তো দুই-একদিনের মধ্যে ভালো হয়ে যাবেন। মানে ৩১ আগস্ট শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচ খেলতে না পারলেও ৩ সেপ্টেম্বর আফগানদের সঙ্গে দ্বিতীয় খেলায় হয়তো নামতে পারবেন।আর যদি সে ম্যাচ নাও পারেন, আপাতত তার বিকল্প পাঠানো হবেনা। তখন দল সুপার ফোরে গেলো কিনা, তা দেখে সিদ্ধান্ত নেওয়া হবে। ততদিনে হয়তো লিটন সুস্থ হয়ে উঠবেন। না উঠলে তখন বিকল্প ভাবা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category