শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

মেসির হাতেই টুর্নামেন্ট সেরার পুরস্কার

  • Update Time : রবিবার, ২০ আগস্ট, ২০২৩
  • ৯৯ Time View

যুক্তরাষ্ট্রের লিগস কাপের নাম হয়তো সেভাবে কেউ শুনেননি। সেখানকার মার্কিন লিগ সকারের (এমএলএস) নামও কিছুদিন আগ পর্যন্ত অপরিচিতই ছিল। তবে প্রেক্ষাপট বদলে গেছে মুহূর্তেই। বিশ্বকাপজয়ী তারকা লিওনেল মেসি সেখানকার ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেয়ায় মার্কিন ফুটবলের পালে লেগেছে নতুন হাওয়া। যেখানে গতি বাড়িয়ে মেসি অর্জন করে নিয়েছেন ক্যারিয়ারের ৪৪তম শিরোপা।রোববার (২০ আগস্ট) সকাল ৭টায় লিগস কাপের ফাইনালে মুখোমুখি হয় ইন্টার মায়ামি ও নাশভিল। ম্যাচটি নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র হয়। এরপরে খেলা গড়ায় টাইব্রেকারে। যেখানে নাশভিলকে ১০-৯ গোলে হারিয়ে শিরোপা নিজেদের করে নেয় মেসি বাহিনী। 

টুর্নামেন্টটিতে ৭ ম্যাচে ১০ গোল করে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পান মেসি। আর শিরোপা জয়ের দৌড়ে অসাধারণ পারফর্ম করায় টুর্নামেন্ট সেরার পুরস্কারও ওঠে তার হাতে। অবশ্য এই দুই পুরস্কার মেসির হাতেই উঠবে, সেটি আগে থেকেই অনুমিত ছিল।  

এ দিকে মায়ামির জার্সিতে এটিই মেসির প্রথম শিরোপা। এর আগে আর্জেন্টিনার হয়ে ৫টি, বার্সেলোনার হয়ে ৩৫টি ও পিএসজির হয়ে ৩টি শিরোপা জিতেছেন মেসি। সবমিলিয়ে তার শিরোপা এখন ৪৪টি। এই মুহূর্তে তিনি ব্রাজিল তারকা দানি আলভেসকে ছাড়িয়ে সর্বোচ্চ শিরোপার মালিক। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category