শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

রক্তাক্ত মাথায় হাসপাতালে রাজ, জানেন না পরীমণি

  • Update Time : শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
  • ১০২ Time View

ঢাকাই সিনেমার আলোচিত তারকা দম্পতি শরিফুল রাজ-পরীমণি। তাদের দীর্ঘদিনের দাম্পত্য টানাপোড়েনে আলাদা থাকার পর সম্প্রতি ছেলের জন্মদিন উপলক্ষে এক হন তারা। এমন খবর প্রকাশিত হলে নেটিজেনরা ব্যাপক উচ্ছ্বসিত হন। কিন্তু পরে আবার মন খারাপের সংবাদ পেলেন রাজ-পরীর ভক্তরা। অসুস্থ হয়ে দুজনই ভর্তি হয়েছেন হাসপাতালে।

একটি সূত্রে জানা যায়, পরীমণি জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে, অন্যদিকে রাজ রক্তাক্ত মাথায় হাসপাতালে ভর্তি হন। শনিবার (১৯ আগস্ট) দুপুরে রাজের রক্তাক্ত একটি ছবি গণমাধ্যমে আসে। ছবিতে রাজের মাথায় আঘাতের চিহ্ন দেখা যায়। দেখা যায়, রক্ত জমাট বেঁধে আছে। তিনি হাসপাতালের বিছানায় শুয়ে আছেন। তবে কোথায় কীভাবে কখন রাজের মাথায় এ ক্ষত হয়েছে তা জানা যায়নি।

বিষয়টি নিয়ে গণমাধ্যমে পরী বলেন, ‘রাজ কোথায় আমি জানি না। আমি হাসপাতালে। আমার অনেক জ্বর। কথাও বলতে পারছি না।’এদিকে একটি বিশ্বস্ত সূত্রে জানা গেছে, রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন শরিফুল রাজ। সেখানে তার মাথায় চারটি সেলাই করতে হয়েছে বলে জানা গেছে। তবে বর্তমানে তিনি হাসপাতালে নেই-এমনটাও শোনা যাচ্ছে।পরীমণি-রাজের সন্তানের প্রথম জন্মবার্ষিকী উদযাপন করে ‘টিএম ফিল্মস’। সেখানেই সন্তানকে নিয়ে হাজির হন রাজ-পরী। ফেসবুক পেজে পরীমণি-শরিফুল রাজের সে সময়ের কয়েকটি ছবি প্রকাশ করেন তাপস। সেখানে একটি ছবিতে রাজকে জড়িয়ে ধরতে দেখা গেছে পরীমণিকে। অপর একটি ভিডিওতে দেখা গেছে, সন্তানকে কোলে নিয়ে রাজের পাশে বসে গান গাইছেন পরী। এরপর ছেলেকে নিয়ে জন্মদিনের কেক কাটেন দুজন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category