মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
Title :
গাংনীতে ৯৬টি ল্যান্ডমাইন উদ্ধার, সেনাবাহিনীর সফল অভিযানে ধ্বংস চাঁদপুরে এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য, শিক্ষার্থীর মৃত্যু ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন মোহসেন রেজাই বাংলাদেশের মতো দেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: রিজভী নিরাপত্তা ভুয়া দালালের কাছ থেকে কেনা যায় না: ইরান ১৮ বছরের আন্দোলনে গুম-খুন-নির্যাতিতরা পাবেন ভাতা: মুক্তিযুদ্ধমন্ত্রী জেনজিদের আন্দোলনে ফের উত্তাল ভারত, পুলিশের লাঠিচার্জ ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনই এখন সরকারের প্রধান কাজ: প্রধানমন্ত্রী রাশিয়ায় নতুন ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া: জেলেনস্কি সৌদি আরবে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ইতিহাস গড়ল নাপোলি, ৩৩ বছর পর লিগ জয়

  • Update Time : শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
  • ৯৭ Time View

একক নৈপুণ্যে দিয়েগো ম্যারাডোনা নাপোলিকে লিগ শিরোপা জিতিয়েছিলেন ১৯৮৯-৯০ মৌসুমে। এরপর আর শিরোপার মুখ দেখছিল না ন্যাপলসের ক্লাবটি। ৩৩ বছর পর এবার সেই অচলায়তন ভাঙে কোচ লুসিয়ানো স্পালেত্তির হাত ধরে। য়্যুভেন্তাস, ইন্টার মিলান, এসি মিলানদের মতো বড় বড় দলগুলোর ভিড়ে লিগ শিরোপা উঁচিয়ে ধরেন তিনি। সেই স্পালেত্তিই হলেন ইতালি জাতীয় ফুটবল দলের কোচ।

শুক্রবার (১৯ আগস্ট) তার হাতে দায়িত্ব তুলে দিয়েছে ইতালি। রবার্তো মানচিনির স্থলাভিষিক্ত হচ্ছেন এ কোচ।

স্পালেত্তি নাপোলিকে লিগ জেতান চ্যালেঞ্জের মুখে। আগের মৌসুমে তার দল ছেড়ে চলে যান কৌলিদু কুলিবালি, লরেঞ্জো ইনসিনিয়ে, ফ্যাবিয়ান রুইজের মতো বড় বড় তারকারা। সেরা ফুটবলারদের হারিয়েও টলে যাননি স্পালেত্তি। বরং দলকে আরও শক্তিশালী রূপে পরিণত করেন তিনি। যদিও খেলোয়াড় কেনার পেছনে মোটেও খরুচে ছিলেন না এ কোচ। চ্যালেঞ্জ নিয়ে স্পালেত্তি শুরু করেন নতুন ধাঁচের ফুটবল। ইতালিয়ান লিগের চিরাচরিত রক্ষণঢং এড়িয়ে গিয়ে দলকে তিনি তৈরি করেন আক্রমণাত্মক। তার ফল তো হাতেনাতেই!

কৌশলে পটু স্পালেত্তিতে তাই ভরসা করেছে ইতালি। আপাতত ইতালি ২০২৪ সালের ইউরো জিতবে বলেই আশা করছে টিম ম্যানেজমেন্ট। ৬৪ বছর বয়সী ইতালিয়ান কোচ কি পারবেন দলের প্রত্যাশা পূরণ করতে?
গত ১৩ আগস্ট ইতালির দায়িত্ব ছেড়ে দেন মানচিনি। ২০১৮ সালে নিয়োগ পেয়েছিলেন তিনি। তার অধীনে ইতালি ইউরো চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে। তবে ইতালিকে বিশ্বকাপের টিকিট এনে দিতে পারেননি তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category