শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

একই বিমানের পাইলট বাবা-মেয়ে

  • Update Time : শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
  • ২১৭ Time View

বিমানে পাশাপাশি সিটে বসে আছেন বাবা এবং মেয়ে। তবে যাত্রী হিসেবে নয়, পাইলট হিসেবে। বাবা ও মেয়ে ইতিহাসে প্রথমবারের মতো একসঙ্গে বিমান চালালেন। খবর বিবিসির।যুক্তরাজ্যের কোলচেস্টারের ব্রায়ান মরগান এবং বেকি মরগান জেট২.কম এয়ারলাইন্সে কর্মরত আছেন। সম্প্রতি তারা লন্ডনের স্ট্যানস্টেড বিমানবন্দর থেকে টেনেরিফের একটি ফ্লাইটে পাশাপাশি সিটে বসে পাইলট হিসেবে বিমান চালিয়েছেন

ব্রায়ান মর্গান একজন ক্যাপ্টেন। সম্প্রতি তার মেয়ে এয়ারলাইন্সের পাইলট শিক্ষানবিশ কোর্স সম্পন্ন করে সেকেন্ড ক্লাস অফিসার হিসেবে কোম্পানিতে যোগদান করেন।
 মর্গান বলেন, ‘এটি ছিল একটি অবিস্মরণীয় দিন।’
 ২০১৬ সালে অফিসার হিসেবে জেট২.কম এয়ারলাইন্সে যোগ দেন মরগান। মেয়ের সঙ্গে বিমান চালানের আগে তিনি ক্যাপ্টেন হিসেবে পদোন্নতি পান।
বাবার সঙ্গে একই ফ্লাইটে বিমান উড়ানোর স্বপ্ন ছিল মেয়ে বেকি মরগানের।
এ প্রসঙ্গে বাবা মর্গান বলেন,আমার কর্মজীবন আমার মেয়েকে অনুপ্রাণিত করতে সহায়তা করেছে। মেয়ে আমাকে বলেছিল আমার পথ অনুসরণ করা ছিল তার স্বপ্ন।
 বাবার সঙ্গে একই ফ্লাইটে বিমান উড়ানোর স্বপ্ন ছিল মেয়ে বেকি মরগানের। এ প্রসঙ্গে বাবা মর্গান বলেন,আমার কর্মজীবন আমার মেয়েকে অনুপ্রাণিত করতে সহায়তা করেছে। মেয়ে আমাকে বলেছিল আমার পথ অনুসরণ করা ছিল তার স্বপ্ন।বাবা-মেয়ে আবারও একসঙ্গে বিমান চালানের আশা করছেন। মর্গান বলেন, শুধু বাবা-মেয়ে হিসেবে নয়, সহকর্মী হিসেবে একসঙ্গে পাশাপাশি সিটে বসে বিমান চালানোর স্মৃতি নতুন করে তৈরি করা হবে একটি দুর্দান্ত ঘটনা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category