শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

‘ওয়েলকাম টু দ্য জাঙ্গল’ সিনেমা মুক্তির তারিখ ঘোষণা

  • Update Time : শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩
  • ১০৮ Time View

সব জল্পনা-কল্পনা শেষে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো ফিরোজ নাদিয়াদওয়ালা নির্মিত ‘ওয়েলকাম টু দ্য জাঙ্গল’ সিনেমার মুক্তির দিনক্ষণ। ২০২৪ সালের বড়দিনে প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে এ সিনেমা। ছুটির সময়ে দর্শকদের বাড়তি বিনোদন দিতেই হয়তো নির্মাতার এই আয়োজন।

জানা গেছে, এ সিনেমায় দেখা যাবে একগুচ্ছ তারকা। থাকছেন অক্ষয় কুমার। তবে থাকছেন না নানা পাটেকর ও অনিল কাপুর। কিন্তু যুক্ত হবেন জ্যাকুলিন ফার্নান্দেজ, দিশা পাটনি, আর্শদ ওয়ারসি ও সঞ্জয় দত্তের মতো বড় তারকা।এছাড়াও অক্ষয় কুমারের ঘনিষ্ঠ বন্ধু, তারকা অভিনেতা ও ‘ওয়েলকাম-৩’ সিনেমার প্রযোজক সুনীল শেঠি নিয়ে আসবেন এক নতুন চরিত্রকে।ভারতীয় বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে, জঙ্গলের প্রেক্ষাপটে তৈরি একটি কমেডি ঘরানার সিনেমা ‘ওয়েলকাম টু দ্য জাঙ্গল’ ।

জানা গেছে, শিগগির শুরু হবে এ সিনেমার শুটিং। এমনকি এরই মধ্যে ঠিক করা হয়েছে শুটিং লোকেশনও। অ্যাকশন দৃশ্য এবং চরিত্রদের লুক নিয়ে কাজ শুরু হয়ে গেছে। এমনকি সিনেমার নাম ঘোষণার জন্য একটি বিশেষ ফটোশুটও করা হয়েছে যা শিগগিরই প্রকাশ্যে আসবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category