মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
Title :
গাংনীতে ৯৬টি ল্যান্ডমাইন উদ্ধার, সেনাবাহিনীর সফল অভিযানে ধ্বংস চাঁদপুরে এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য, শিক্ষার্থীর মৃত্যু ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন মোহসেন রেজাই বাংলাদেশের মতো দেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: রিজভী নিরাপত্তা ভুয়া দালালের কাছ থেকে কেনা যায় না: ইরান ১৮ বছরের আন্দোলনে গুম-খুন-নির্যাতিতরা পাবেন ভাতা: মুক্তিযুদ্ধমন্ত্রী জেনজিদের আন্দোলনে ফের উত্তাল ভারত, পুলিশের লাঠিচার্জ ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনই এখন সরকারের প্রধান কাজ: প্রধানমন্ত্রী রাশিয়ায় নতুন ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া: জেলেনস্কি সৌদি আরবে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

আগ্রাসী ক্রিকেটে নেতৃত্ব দিতে চায় পাকিস্তান দল

  • Update Time : বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩
  • ৯৪ Time View

গেল কয়েক বছর ধরে সব ফরম্যাটেই আগ্রাসী ক্রিকেট খেলার পথে হাটছে দলগুলো। পাকিস্তান দলও সেই পরিকল্পনা করছে। ভবিষ্যতে আগ্রাসী ঘরানার ক্রিকেটে নেতৃত্ব দিতে চায় পাকিস্তান দল। এমন মন্তব্য করেছেন দলটির হেড কোচ। আসন্ন এশিয়া ও বিশ্বকাপ সামনে রেখে নিজেদের গুছিয়ে নিচ্ছে পাকিস্তান। আপাতত আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য অনুশীলনে ব্যস্ত বাবর-রিজওয়ানরা।

এ যেন এক বদলে যাওয়া পাকিস্তান। দারুণ ফর্মে থেকে দাপুটে ক্রিকেট খেলছে দলটি। গেল মাসে শ্রীলঙ্কার মাটিতে টেস্ট সিরিজে লঙ্কানদের হোয়াইটওয়াশ করেছেন বাবর আজমরা। এরপর আরও আত্মবিশ্বাসী হয়ে উঠেছে পাকিস্তান। বিশ্বকাপকে সামনে রেখে নতুন পরিকল্পনায় হাঁটছেন বাবররা। যার দেখা পাওয়া যাবে আসন্ন সিরিজ ও টুর্নামেন্টগুলোতে।

 আফগানিস্তান সিরিজকে সামনে রেখে লাহোর ও করাচিতে অনুশীলন ক্যাম্প করেছে পাকিস্তান। সেখানেই দলের কাছে নিজের চাওয়ার কথা জানিয়েছেন হেড কোচ গ্র্যান্ট ব্র্যাডবার্ন। দলকে আক্রমণাত্মক ক্রিকেট খেলার পরামর্শ দিয়েছেন কোচ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category