মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
Title :
শাহরাস্তিতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩ সাকিব ‘নষ্ট-পচে যাওয়া মানুষ’, দেশে ফিরলে শেখ হাসিনাসহ সবাই পাবেন আইনি নিরাপত্তা: তথ্য উপদেষ্টা বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ শরীয়তপুরে দুপক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণে বৃদ্ধ নিহত, আহত ১৫ বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড দিলেন সিরিয়ার আদালত দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিলে বাতিল হবে সংসদ সদস্য পদ: চিফ হুইপ ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ বিনির্মাণে রাষ্ট্রপতি নির্বাচন ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণ: ভারপ্রাপ্ত স্পিকার গাংনীতে ৯৬টি ল্যান্ডমাইন উদ্ধার, সেনাবাহিনীর সফল অভিযানে ধ্বংস চাঁদপুরে এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য, শিক্ষার্থীর মৃত্যু ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন মোহসেন রেজাই

নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে স্পেনের দাবানল

  • Update Time : বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩
  • ২০৭ Time View

স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের টেনেরিফ আইল্যান্ডে ভয়াবহ দাবানল। ২৫০টি দমকলও তার মোকাবিলা করতে পারছে না।

কত বড় দাবানল?

২৪ ঘণ্টার মধ্যে এক হাজার আটশ হেক্টরে ছড়িয়েছে এই দাবানল। পাহাড়ের দুই দিকে ২২ কিলোমিটার এলাকা জুড়ে জঙ্গল জ্বলছে।স্থানীয় নেতা ফার্নান্দো ক্লাভিহো জানিয়েছেন, ‘আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। তাকে কিছুতেই সামলানো যাচ্ছে না। পরিস্থিতি ভয়ঙ্কর।’তিনি জানিয়েছেন, ‘এখন প্রথম লক্ষ্য হলো আগুন যাতে আর না ছড়ায়। তারপর যে জায়গাগুলো জ্বলছে, সেখানে আগুন নিয়ন্ত্রণে আনা।’

সর্বশেষ পরিস্থিতি

১৪টা বিমানকে আগুন নেভানোর কাজে লাগানো হয়েছে। সেইসাথে ২৫০টি দমকল কাজ করছে। সেনাও আগুন নেভানোর কাজে নেমেছে।বুধবার (১৭ আগস্ট) দুপুরে সিপ্লেন এসেছে। এগুলো থেকে জল ফেলা হয়।টেনেরিফে কাউন্সিলের দাবানল বিশেষজ্ঞ ভিকি পালমা বলেন, ‘রাতের দিকে আরো জোরে হাওয়া বইতে পারে। ফলে বৃহস্পতিবার দাবানল আরো ছড়াবার আশঙ্কা থেকে যাচ্ছে।’কাউন্সিলের আরেক সদস্য রোসা জানিয়েছেন, ‘পাহাড়ের দিকে যাওয়ার সব রাস্তা বন্ধ হয়ে গেছে।’

নিরাপদ আশ্রয়ে

মানুষকে নিরাপদ আশ্রয়ে সরানোর কাজ শুরু হয়ে গেছে। এখনো পর্যন্ত ১৫০ জনকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয়েছে। বেশ কিছু কুকুরকেও সরানো হয়েছে।টেনেরিফের দুইটি বিমানবন্দর এখনো চালু আছে বলে জানানো হয়েছে।

গত কয়েক সপ্তাহ ধরে খুব বেশি শুকনো দরম পড়েছিল। ফলে জঙ্গল একেবারে শুকনো হয়ে গিয়েছিল। গরমের সময় এখানে বেশ কয়েকটি দাবানল লেগেছিল। কিন্তু সেগুলো সাফল্যের সাথে নিভিয়ে ফেলা হয়। কিন্তু এবারের পরিস্থিতি রীতিমতো ভয়ঙ্কর। সূত্র : ডয়চে ভেলে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category