শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

লিবিয়ার সশস্ত্র গোষ্ঠীর বন্দুক যুদ্ধে নিহত ২৭, আহত শতাধিক

  • Update Time : বুধবার, ১৬ আগস্ট, ২০২৩
  • ২০৯ Time View

লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে দুটি সশস্ত্র গোষ্ঠীর মধ্যে বন্দুক যুদ্ধে ২৭ জন নিহত এবং ১০৬ জন আহত হয়েছেন।বুধবার দেশটির ইমার্জেন্সি মেডিসিন সেন্টারের পক্ষ থেকে এই কথা জানানো হয়েছে।

আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রভাবশালী ৪৪৪ ব্রিগেড এবং আল-রাদা বা স্পেশাল ডিটারেন্স ফোর্সের মধ্যে সোমবার রাত থেকে মঙ্গলবার পর্যন্ত এই সংঘর্ষ চলে। ২০১১ সালে দীর্ঘকালীন স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফিকে উৎখাত করার পর থেকে এই দুই গ্রুপ ক্ষমতার জন্য লড়াই চালিয়ে যাচ্ছে।

এদিকে, আহতদের দেখাশোনা করতে গিয়ে যুদ্ধে আটকে পড়া কয়েক ডজন ডাক্তার ও নার্সসহ রাজধানীর দক্ষিণ শহরতলির ফ্রন্ট লাইন এলাকা থেকে মোট ২৩৪টি পরিবারকে সরিয়ে নেওয়া হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, সোমবার আল-রাদা বাহিনী, ৪৪৪ ব্রিগেডের প্রধান কর্নেল মাহমুদ হামজাকে আটক করার কারণে সংঘর্ষের সূত্রপাত হয়।এর আগে গত মে মাসে ত্রিপোলিতে ৪৪৪ ব্রিগেড এর এক সদস্যকে গ্রেপ্তার করার পরেও দুই পক্ষের কয়েক ঘণ্টা সংঘর্ষ হয়েছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category