শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

কলেজে পড়ার সময় আমরা প্রেমে পড়েছিলাম: তাসনিয়া ফারিণ

  • Update Time : বুধবার, ১৬ আগস্ট, ২০২৩
  • ১০৩ Time View

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ বিয়ে করেছেন প্রেমিক শেখ রেজওয়ানকে। সোমবার (১৪ আগস্ট) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বিয়ের একটি ছবি প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করেন অভিনেত্রী।এদিকে মঙ্গলবার (১৫ আগস্ট) প্রেমিকের সঙ্গে আট বছর আগের ও বিয়ের দুটি ছবি প্রকাশ করেছেন এ অভিনেত্রী।

ফারিণের পোস্ট করা দুই ছবির মধ্যে একটি তার বিয়ের দিনের ছবি এবং অন্যটি ২০১৫ সালে ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন তিনি।
 
ফারিণ সেই পোস্টে তিনি স্বামী রেজওয়ানের প্রতি ভালোবাসার কথা প্রকাশ করেছিলেন। এবার সেই ছবিই আজ আবার ফেসবুকে প্রকাশ করলেন।
 এদিকে অভিনেত্রীর বিয়ের খবর প্রকাশের পর থেকেই সবাই শুভকামনা জানাচ্ছে এই নব দম্পতিকে।
 এর আগে সোমবার (১৪ আগস্ট) ফেসবুকে একটি স্ট্যাটাসে নিজের বিয়ের খবর জানান তাসনিয়া ফারিণ।
পোস্টে লিখেছেন, ‘কলেজে পড়ার সময় আমরা প্রেমে পড়েছিলাম। আমার জীবন দ্রুত বদলে গেছে। ছায়ার মতো আপনি ছিলেন, আমার কাজে অনুপ্রাণিত করেছেন, সমর্থন দিয়েছেন। আমরা একে অপরকে অগ্রাধিকার দিয়েছি আমাদের স্বপ্নগুলো সত্য করার জন্য। সময়ের সঙ্গে সঙ্গে দুজনের জীবন পরিবর্তন হয়েছে কিন্তু গতিশীল ঠিকই ছিল।’
  
কিশোরী বয়সের প্রেম অনেক সুন্দর ছিল বলেও স্ট্যাটাসে উল্লেখ করেন ফারিণ। জানিয়েছেন, তার কিশোর প্রেমের সমাপ্তি হয়েছে প্রাপ্তির মাধ্যমে। কিন্তু তিনি এখনও বিশ্বাস করতে পারছেন না।
 ফারিণের ভাষায়, ‘আমি বেঁচে থাকা সবচেয়ে ভাগ্যবান মেয়ে। আমাকে বিয়ে করার জন্য ধন্যবাদ শেখ রেজওয়ান। আমি আপনাকে ভালোবাসি এবং বাকি জীবন আপনাকে আমি লালন করব।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category