শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

৩০ মিটার দূর থেকে মেসির চোখ ধাঁধানো গোল, ফাইনালে ইন্টার মিয়ামি

  • Update Time : বুধবার, ১৬ আগস্ট, ২০২৩
  • ১০১ Time View

যুক্তরাষ্ট্রের ফুটবলে লিওনেল মেসির দুর্দান্ত ফর্ম ছুটছেই। এবার করলেন প্রায় ৩০ মিটার দূর থেকে চোখ ধাঁধানো এক গোল। আর্জেন্টাইন মহাতারকার দুরন্ত পারফরম্যান্সে ভর করে লিগস কাপের ফাইনালে উঠে গেছে ইন্টার মিয়ামি।

বাংলাদেশ সময় আজ ভোরে লিগস কাপের সেমিফাইনালে ফিলাডেলফিয়া ইউনিয়নকে তাদেরই মাঠ সুবারু পার্কে ৪-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে মিয়ামি।মিয়ামি জয় নিশ্চিত করে ফেলে ম্যাচের প্রথমার্ধেই। হোসেফ মার্টিনেজ, মেসি ও জর্দি আলবার গোলে ৩-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে দলটি। ৮৪ মিনিটে ডেভিড রুইজ করেছেন চতুর্থ গোলটি। এর আগে ৭৩ মিনিটে ফিলাডেলফিয়ার আলেহান্দ্রে বেদোয়া একটি গোল করে ব্যবধান কমিয়েছিলেন।তৃতীয় মিনিটে হোসেফের গোলে লিড নেয় মিয়ামি। মেসি ব্যবধান দ্বিগুণ করেন ২০ মিনিটে। মায়ামির জার্সিতে নবম গোলটি মেসি করেছেন ৩০ মিটার দূর থেকে মাটি কামড়ানো এক শটে। বাঁ দিকে ঝাঁপিয়েও বলের নাগাল পাননি ফিলাডেলফিয়া গোলরক্ষক। ৬ ম্যাচে মেসির নবম গোল এটি।প্রথমার্ধের যোগ করা সময়ে সাবেক বার্সা তারকা আলবা গোল করে জয় প্রায় নিশ্চিত করে দেন মিয়ামির। ৮৪ মিনিটে ফিলাডেলফিয়ার কফিনে শেষ পেরেকটি ঠুকেন রুইজ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category