মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
Title :
শাহরাস্তিতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩ সাকিব ‘নষ্ট-পচে যাওয়া মানুষ’, দেশে ফিরলে শেখ হাসিনাসহ সবাই পাবেন আইনি নিরাপত্তা: তথ্য উপদেষ্টা বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ শরীয়তপুরে দুপক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণে বৃদ্ধ নিহত, আহত ১৫ বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড দিলেন সিরিয়ার আদালত দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিলে বাতিল হবে সংসদ সদস্য পদ: চিফ হুইপ ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ বিনির্মাণে রাষ্ট্রপতি নির্বাচন ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণ: ভারপ্রাপ্ত স্পিকার গাংনীতে ৯৬টি ল্যান্ডমাইন উদ্ধার, সেনাবাহিনীর সফল অভিযানে ধ্বংস চাঁদপুরে এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য, শিক্ষার্থীর মৃত্যু ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন মোহসেন রেজাই

রাশিয়া ও বেলারুশ সফরে চীনের প্রতিরক্ষামন্ত্রী

  • Update Time : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
  • ৮০ Time View

রাশিয়া ও বেলারুশে রাষ্ট্রীয় সফর শুরু করেছেন চীনের প্রতিরক্ষামন্ত্রী লি শাংফু। সোমবার (১৪ আগস্ট) তিনি ছয়দিনের এই সফর শুরু করেন। খবর আল-জাজিরার।চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার ছয়দিনের সফর শুরু করেছেন লি শাংফু। রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু ও বেলারুশের প্রতিরক্ষামন্ত্রী ভিক্তর ক্রেনিনের আমন্ত্রণে আন্তর্জাতিক নিরাপত্তাবিষয়ক ১১তম মস্কো সম্মেলনে যোগ দিতে ১৪ থেকে ১৯ আগস্ট রাশিয়া ও বেলারুশ সফর করবেন তিনি।

মন্ত্রণালয়ের মুখপাত্র কর্ণেল উ কিয়ান সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জানান, রাশিয়া সফরে আন্তর্জাতিক নিরাপত্তাবিষয়ক ১১তম মস্কো সম্মেলনে বক্তব্য দেবেন চীনা প্রতিরক্ষামন্ত্রী। রাশিয়া ও অন্যান্য দেশের প্রতিরক্ষামন্ত্রীদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তার।
 প্রায় ১০০টি দেশ এবং আটটি আন্তর্জাতিক সংগঠনের প্রতিনিধিরা আন্তর্জাতিক নিরাপত্তাবিষয়ক ১১তম মস্কো সম্মেলনে অংশ নিচ্ছে।
 
এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একজন সহযোগী গত মাসে জানিয়েছিলেন, অক্টোবরে চীন সফরের পরিকল্পনা রয়েছে পুতিনের। এর আগে মার্চে মস্কো সফর করেন চীনের প্রেসিডেন্ট সি জিন পিং। দুই দেশের সম্পর্ক নতুন যুগে প্রবেশ করেছে বলে ওই সফরে ঘোষণা দিয়েছিলেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category