সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
Title :
একগুচ্ছ উন্নয়ন প্রকল্প ও পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী: মহেশখালী, বাঁশখালী ও হাঠহাজারী সফর হাইমচরে প্রাইভেটকারে ২০ কেজি গাঁজা, চালক আটক সীমালঙ্ঘন নয়, গতি কমিয়ে জনগণের পাশে থাকুন: পানিসম্পদ প্রতিমন্ত্রী ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদ বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের

‘গট ম্যারিড’ পোস্টের কারণ জানালেন অপু বিশ্বাস

  • Update Time : সোমবার, ১৪ আগস্ট, ২০২৩
  • ৮২ Time View

সাম্প্রতিক সময়ে আলোচনা যেন পিছু ছাড়ছে না ঢালিউড কুইন অপু বিশ্বাসের। আমেরিকায় গিয়ে নায়ক শাকিবের সঙ্গে দেখা হওয়ার ঘটনার রেশ কাটতে না কাটতেই রবিবার (১৩ আগস্ট) আবারও এক আলোচনার জন্ম দিলেন এ নায়িকা। অপু বিশ্বাসের ফেসবুক অ্যাকাউন্টে হঠাৎ দেখা যায় ‘গট ম্যারিড’ রিলেশনশিপ স্ট্যাটাস।

সঙ্গে সঙ্গে এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে যায় তুমুল আলোচনা। কেউ কেউ এ স্ট্যাটাসের স্ক্রিনশট দিয়ে পোস্ট দিয়েছেন। অন্যদিকে এ স্ক্রিনশট মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

অপু বিশ্বাসের ফেসবুকে এমন কাণ্ড ঘটে রবিবার  বেলা ৩টা ৪৫ মিনিটের দিকে। হঠাৎ দেখা যায় ‘গট ম্যারিড’ স্ট্যাটাস দেখে তার ভক্ত-অনুরাগীরা অনেকটা অবাক হয়ে গেছেন। মুহূর্তের মধ্যে এ ঘটনার কথা চারদিকে ছড়িয়ে পড়ে।

কেউ কেউ সমালোচনা করে তাদের ফেসুবেক লিখেছেন, ‘শাকিব-অপুর সাম্প্রতিক সময়ের এক হয়ে যাওয়ার আলোচনা তাহলে সত্যি হয়ে গেল।’ আবার কেউবা লিখেছেন, ‘এই জুটি তাহলে আবার এক হয়ে গেল।’ কেউ আবার অপুকে নতুন জীবনের জন্য শুভ কামনাও জানিয়েছেন। তবে কিছুক্ষণ পরেই এই পোস্ট উধাও হয়ে গেছে।

অপু এই ঘটনা প্রসঙ্গে গণমাধ্যমকে অবহিত করেন। অনেকটা হেসেই তিনি গণমাধ্যমকে বলেন, ‘আমার ফেবুকে ঘটনাটি (গট ম্যারিড) অপ্রত্যাশিতভাবে ঘটেছে। আমি ফেসবুক আপডেট দিয়েছিলাম। সে সময় এটি ঘটেছে। আমি বুঝেতেই পারিনি, এমন ঘটনা ঘটে যাবে। সঙ্গে সঙ্গেই মুছে দিয়েছি।’

অপু বিশ্বাস আরও বলেন, ‘আমি কয়েক দিন ধরে কাজে ব্যস্ত। নতুন মুঠোফোন নিয়েছি। সময় পাচ্ছিলাম না। তাই সময় করে ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ আপডেট দিয়েছি। কিন্তু সেকেন্ডের মধ্যে ঘটনাটি ঘটে গেছে। মুহূর্তের মধ্যে অসংখ্য ফোন আসা শুরু হয়েছে। কেউ কেউ তো ফোনে শুভকামনা জানিয়েছেন।’তবে পুরো ঘটনার জন্য অপু দুঃখ প্রকাশ করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category