শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

দাদাগিরির দশম সিজনের ঘোষণা দিলেন সৌরভ গাঙ্গুলি

  • Update Time : রবিবার, ১৩ আগস্ট, ২০২৩
  • ৮৪ Time View

ভারতের জাতীয় দলের সাবেক অধিনায়ক ‘দাদা’ খ্যাত সৌরভ গাঙ্গুলি সবার কৌতূহল ও অপেক্ষার ইতি টানলেন। তিনি শিগগিরই দাদাগিরি দশম সিজন নিয়ে আসছেন।

শনিবার (১২ আগস্ট) সোশ্যাল মিডিয়ায় নিজের একটি ছবি পোস্ট করেছেন সৌরভ এ তথ্য প্রকাশ করছেন। ছবিতে তাকে দেখা যাচ্ছে শুট-টাই পরে সোফায় বসে রয়েছেন সৌরভ। মহারাজের মতোই। ক্যাপশনে লিখেছেন, ‘দাদাগিরি সিজন-১০’।সৌরভের পোস্ট করা সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তার ভক্ত-অনুরাগীরা সবাই তাকে শুভেচ্ছা জানিয়েছেন। লিখেছেন, এ ঘোষণার অপেক্ষায় ছিলেন তারা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ‘দাদাগিরি’ অনুষ্ঠানের একটি ভিডিও ক্লিপ বেশ ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দেখতে পাওয়া যাচ্ছে, টেলি অভিনেত্রী তৃণা সাহা সৌরভকে মজার ছলেই ব়্যাপিড ফায়ার প্রশ্ন করে যাচ্ছেন।

অভিনেত্রীর শেষ প্রশ্নটি ছিল যে, ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নিজেকে কোন ভূমিকায় দেখতে সবচেয়ে বেশি পছন্দ করতেন, প্রধানমন্ত্রী না মুখ্যমন্ত্রী? জবাবে সৌরভ মুচকি হেসে বলেন, ‘দাদাগিরি’ অনুষ্ঠানের সঞ্চালক হিসেবেই তিনি নিজেকে দেখতে সবথেকে বেশি পছন্দ করেন।

আপাতত দাদাগিরির শুটিং নিয়েই কিছুদিন ব্যস্ত থাকবেন সৌরভ। সামনেই দেশের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপ। ইডেন গার্ডেন্সে সেমিফাইনাল-সহ মোট পাঁচ ম্যাচ আয়োজিত হবে। সিএবি প্রেসিডেন্ট এখন সৌরভের দাদা, সাবেক ক্রিকেটার স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। স্নেহাশিস চান, বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্ট আয়োজনে ক্রিকেট প্রশাসক সৌরভের অভিজ্ঞতা কাজে লাগাতে। ২০১৬ সালে সিএবির পদাধিকারী থাকার সময় টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব সামলেছিলেন সৌরভ। তাই তাকে ওয়ান ডে বিশ্বকাপের আয়োজক কমিটিতে রাখার ইচ্ছে প্রকাশ করেছিলেন সৌরভ।যদিও সৌরভ নিজে এখনো এ ব্যাপারে রাজি হননি। তিনি জানিয়েছেন, বিশ্বকাপ আয়োজনের সব দায়িত্ব সামলাতে যথেষ্ট দক্ষ সিএবি-র বর্তমান প্রশাসন। যদিও তিনি নিয়মিত খোঁজ-খবর রাখছেন। কয়েকদিন আগে ইডেনে এসে সব খোঁজ-খবর নিয়েও গিয়েছিলেন সৌরভ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category