শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

সৌদির কিছু অঞ্চলে ভারী বৃষ্টিসহ বজ্রপাতের পূর্বাভাস

  • Update Time : রবিবার, ১৩ আগস্ট, ২০২৩
  • ৯৭ Time View

সৌদি আরবের জেনারেল ডিরেক্টরেট অব সিভিল ডিফেন্স স্থানীয় নাগরিকদের ভারী বৃষ্টিসহ বজ্রপাতের পূর্বাভাস জানিয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। সোমবার (১৪ আগস্ট) পর্যন্ত এ আবহাওয়া বিরাজ করতে পারে। খবর গাল্ফ নিউজের।

ন্যাশনাল সেন্টার অব মেট্রোলজি (এনসিএম) জানিয়েছে, মক্কা, তায়েফ, মায়সান, আদহাম, আল আরদিয়াত ও আল কামিলসহ বেশ কয়েকটি অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। এ সময় শিলাবৃষ্টি ও দমকা বাতাসের সঙ্গে মুষলধারে বৃষ্টি হতে পারে। এতে আসির, আল বাহা ও জাজান এলাকাও প্রভাবিত হতে পারে বলা হয়েছে।তাছাড়া মদিনা, তাবুক ও নাজরান অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সেখানে ঝড়ো বাতাসের সঙ্গে বৃষ্টিপাত ও ধুলো ঝড় হতে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে।

রিয়াদ অঞ্চল বিশেষ করে হাওতাত বানি তামিম, আল আফলজ, আস সুলায়িল, আল খারজ, আল হারিক ও আল শারকিয়াহ এলাকায়ও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।

সিভিল ডিফেন্স এ ধরনের আবহাওয়ায় বাড়ির ভেতরে থাকার গুরুত্ব তুলে ধরেছে। পাশাপাশি সম্ভাব্য ঝুঁকির কারণে বাসিন্দাদের আকস্মিক বন্যাপ্রবণ এলাকা এড়াতে ও এই অঞ্চলগুলোতে সাঁতার কাটা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category