মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
Title :
গাংনীতে ৯৬টি ল্যান্ডমাইন উদ্ধার, সেনাবাহিনীর সফল অভিযানে ধ্বংস চাঁদপুরে এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য, শিক্ষার্থীর মৃত্যু ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন মোহসেন রেজাই বাংলাদেশের মতো দেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: রিজভী নিরাপত্তা ভুয়া দালালের কাছ থেকে কেনা যায় না: ইরান ১৮ বছরের আন্দোলনে গুম-খুন-নির্যাতিতরা পাবেন ভাতা: মুক্তিযুদ্ধমন্ত্রী জেনজিদের আন্দোলনে ফের উত্তাল ভারত, পুলিশের লাঠিচার্জ ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনই এখন সরকারের প্রধান কাজ: প্রধানমন্ত্রী রাশিয়ায় নতুন ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া: জেলেনস্কি সৌদি আরবে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

পাকিস্তানে তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী আনোয়ারুল হক

  • Update Time : শনিবার, ১২ আগস্ট, ২০২৩
  • ৮১ Time View

পাকিস্তানে তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী হচ্ছেন বেলুচিস্তান আওয়ামী পার্টির নেতা ও সিনেটর আনোয়ারুল হক কাকর।

শনিবার (১২ আগস্ট) বিদায়ী প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, আসন্ন জাতীয় নির্বাচন সামনে করে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে সিনেটর আনোয়ারুল হক কাকরকে বেছে নেয়া হয়েছে। রোববার (১৩ আগস্ট) প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন কাকর।

 

প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও জাতীয় পরিষদের বিদায়ী বিরোধী দলীয় নেতা রাজা রিয়াজ শনিবার (১২ আগস্ট) এক বৈঠকে কাকরের বিষয়ে একমত হন। এরপরই বহুল কাঙ্ক্ষিত ঘোষণাটি আসে।
 প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শাহবাজ ও রাজা রিয়াজ কাকরকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগের বিষয়ে একটি পরামর্শমূলক চিঠি প্রেসিডেন্ট আলভি বরাবর পাঠিয়েছেন।
এর আগে প্রধানমন্ত্রী শাহবাজের সঙ্গে দেখা করার পর প্রধানমন্ত্রীর বাসভবনের বাইরে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন রিয়াজ। তিনি বলেন, ‘আমরা আগেই সিদ্ধান্ত নিয়েছিলাম, তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হবেন এমন একজন যিনি অপেক্ষাকৃত ছোট কোনো প্রদেশের রাজনীতিক এবং এমন ব্যক্তি যার বিরুদ্ধে কোনো বিতর্ক নেই।’ 
 ‘এক্ষেত্রে আমাদের লক্ষ্য ছিল, ছোট প্রদেশগুলোর মধ্যে যে বঞ্চনাবোধ রয়েছে তা দূর করা। অবশেষে আমরা একটি ঐকমত্যে পৌঁছাতে সক্ষম হয়েছি যে, আনোয়ারুল হক কাকরই হবেন তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী।’ রিয়াজ জানান, তিনিই আনোয়ারুল হকের নাম প্রস্তাব করেছিলেন, প্রধানমন্ত্রী তাতে সম্মতি দেন।
 
নজিরবিহীন অর্থনৈতিক সংকট ও সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের কারাদণ্ড প্রদান নিয়ে রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্যে চলতি সপ্তাহে (৯ আগস্ট) সদ্যবিদায়ী প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের পরামর্শে পার্লামেন্ট ভেঙে দেন প্রেসিডেন্ট আরিফ আলভি। এরপরই শাহবাজকে দ্রুত তত্ত্বাবধায়ক সরকার গঠনের তাগিদ দেন তিনি।

পাকিস্তানের সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন মতে, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার নিয়ে শাহবাজ শরীফ ও প্রেসিডেন্ট আরিফ আলভির মধ্যে দ্বন্দ্বও দেখা দেয়। শনিবারের (১২ আগস্ট) মধ্যে তত্ত্বাবধায়ক সরকারের প্রধানের নাম সুপারিশ করতে শাহবাজ শরীফকে চিঠি পাঠান প্রেসিডেন্ট আলভি।
খবরে বলা হয়েছে, প্রেসিডেন্ট আলভির চিঠিতে ‘মনঃক্ষুণ্ন’ হন শাহবাজ শরিফ। তিনি প্রেসিডেন্টের তাড়াহুড়ো নিয়ে প্রশ্ন তোলেন। এমনকি প্রেসিডেন্ট আলভি ঠিকমতো পাকিস্তানের সংবিধান পড়েননি বলেও মন্তব্য করেন তিনি। সংবিধান অনুযায়ী এখনও তার হাতে আট দিন সময় আছে বলেও জানান শাহবাজ।
আনোয়ারুল হক কাকর পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশভিত্তিক একজন রাজনীতিক। ২০১৮ সালে তিনি বেলুচিস্তান থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সিনেটর নির্বাচিত হন। সিনেটর হিসেবে আগামী বছরের (২০২৪) মার্চ মাসে তার মেয়াদ শেষ হবে।
 
আনোয়ারুল হক একজন অতি সক্রিয় রাজনীতিক হিসেবে পরিচিত। সিনেটর নির্বাচিত হওয়ার আগে তিনি প্রাদেশিক সরকারের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেন। সিনেটরের দায়িত্বের পাশাপাশি সিনেট স্ট্যান্ডিং কমিটি অব ওভারসিজ পাকিস্তানিস অ্যান্ড হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট’ চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category