মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
Title :
গাংনীতে ৯৬টি ল্যান্ডমাইন উদ্ধার, সেনাবাহিনীর সফল অভিযানে ধ্বংস চাঁদপুরে এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য, শিক্ষার্থীর মৃত্যু ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন মোহসেন রেজাই বাংলাদেশের মতো দেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: রিজভী নিরাপত্তা ভুয়া দালালের কাছ থেকে কেনা যায় না: ইরান ১৮ বছরের আন্দোলনে গুম-খুন-নির্যাতিতরা পাবেন ভাতা: মুক্তিযুদ্ধমন্ত্রী জেনজিদের আন্দোলনে ফের উত্তাল ভারত, পুলিশের লাঠিচার্জ ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনই এখন সরকারের প্রধান কাজ: প্রধানমন্ত্রী রাশিয়ায় নতুন ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া: জেলেনস্কি সৌদি আরবে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ভেঙে পড়লো পাহাড়ের একাংশ, অল্পের জন্য রক্ষা পেলেন পর্যটকরা

  • Update Time : শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩
  • ৮৫ Time View

সমুদ্রের কাছে পাহাড়ের নিচে দাঁড়িয়ে ছবি তুলতে ব্যস্ত এক দল পর্যটক। এ সময় হঠাৎ হুড়মুড়িয়ে ভেঙে তাদের ওপর নেমে এল পাহাড়ের একাংশ। ভয়ানক সেই দৃশ্য ক্যামেরাবন্দি করেছেন অন্য এক পর্যটক। এমনই একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

জানা গেছে, ঘটনাটি ব্রিটেনের ডরসেটের ওয়েস্ট বে-র। ডরসেট কাউন্সিল থেকেও সেই ঘটনার ভিডিও শেয়ার করা হয়েছে। একইসঙ্গে এই ঘটনার কারণে সতর্কবার্তা দেওয়া হয়েছে পর্যটকদেরও। এই ঘটনায় কেউ হতাহত হননি বলে কাউন্সিল সূত্রে খবর। আপাতত ওই পর্যটনস্থল বন্ধ রাখা হয়েছে।

এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, আচমকাই তারা লক্ষ্য করেন পাহাড়ের গা বেয়ে ছোট ছোট পাথর গড়িয়ে নেমে আসছে। লক্ষণ ভালো ঠেকছিল না তাদের কাছে। কিছু একটা ঘটতে চলেছে, আঁচ করতে পেরেছিলেন তারা।

কিন্তু তার মধ্যেই অনেক পর্যটক ছবি তোলায় ব্যস্ত ছিলেন। তাদের সতর্কও করা হয়েছিল। পাহাড়ের খুব কাছেই কয়েক জন পর্যটক ছবি তুলছিলেন। হঠাৎ পাহাড়ের বিশাল অংশ ভেঙে পড়ে। কোনো রকমে রক্ষা পান ওই পর্যটকরা। ব্রিটেনের অন্যতম জনপ্রিয় পর্যটনস্থল ডরসেট ওয়েস্ট বে। এটি একটি ‘ওয়ার্ল্ড হেরিটেজ সাইট’।

সূত্র: ডেইলি মেইল

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category