মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
Title :
গাংনীতে ৯৬টি ল্যান্ডমাইন উদ্ধার, সেনাবাহিনীর সফল অভিযানে ধ্বংস চাঁদপুরে এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য, শিক্ষার্থীর মৃত্যু ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন মোহসেন রেজাই বাংলাদেশের মতো দেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: রিজভী নিরাপত্তা ভুয়া দালালের কাছ থেকে কেনা যায় না: ইরান ১৮ বছরের আন্দোলনে গুম-খুন-নির্যাতিতরা পাবেন ভাতা: মুক্তিযুদ্ধমন্ত্রী জেনজিদের আন্দোলনে ফের উত্তাল ভারত, পুলিশের লাঠিচার্জ ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনই এখন সরকারের প্রধান কাজ: প্রধানমন্ত্রী রাশিয়ায় নতুন ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া: জেলেনস্কি সৌদি আরবে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

দাবানলে পুড়ে ছাই হাওয়াই দ্বীপ, মৃত্যু বেড়ে ৫৩

  • Update Time : শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩
  • ৯৮ Time View

দাবানলের আগুনে পুড়ছে যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপ। সেখানে এখন পর্যন্ত ৫৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দ্বীপটির পুলিশ প্রধান জানিয়েছেন, কর্তৃপক্ষ এখনো নিশ্চিত নয় যে, ঠিক কতজন নিখোঁজ রয়েছে। তবে তিনি ধারণা করছেন এই সংখ্যা প্রায় এক হাজার।

পুরো দ্বীপের বেশিরভাগ এলাকায় বিদ্যুৎ এবং ইন্টারনেট সংযোগ ব্যাহত হয়েছে। সে কারণে লোকজনের সঙ্গে যোগাযোগ করাটা কঠিন হয়ে পড়েছে। হাওয়াইয়ের গভর্নর জোস গ্রিন বলেন, দুই হাজারের বেশি মানুষ বৃহস্পতিবার রাতে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে অবস্থান করেছেন।পশ্চিম মাউয়ি শহরে প্রায় ১১ হাজার মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় দিন কাটাচ্ছেন। এছাড়া প্রায় ১৭০০ ভবন আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। গভর্নর জোস গ্রিন এই দাবানলকে হাওয়াই রাজ্যের ইতিহাসে সবচেয়ে বড় প্রাকৃতিক দুর্যোগ বলে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, এটা একটি হৃদয়বিদারক দিন।

তিনি বলেন, পর্যটন শহর লাহাইনার প্রায় ৮০ শতাংশ এলাকা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। ১৪ হাজারের বেশি পর্যটককে সেখান থেকে উদ্ধার করা হয়েছে। হাওয়াই অঙ্গরাজ্যে দুর্যোগ পরিস্থিতি ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ওই অঙ্গরাজ্যের ক্ষয়ক্ষতি কাটিয়ে পরিস্থিতি পুনরুদ্ধারের জন্য তহবিল গঠন করা হবে বলে জানানো হয়েছে।বুধবার প্রাথমিক প্রতিবেদনে বলা হয়, অনেকেই দাবানলের আগুন থেকে বাঁচতে সাগরে ঝাঁপ দিয়েছে। যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড জানায়, অনেককে সাগরের পানি থেকে উদ্ধার করা হয়েছে।হাওয়াই নিউজ নাউকে ক্রিসি লোভিট নামের ওই বাসিন্দা বলেন, মনে হচ্ছিল যেন এটা কোনো মুভির দৃশ্য। স্থানীয় কর্মকর্তারা বলছেন, মাউয়ি দ্বীপে ঠিক কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনই নিরূপণ করা বেশ কঠিন। মেয়র রিচার্ড বিসেন সতর্ক করেছেন যে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। প্রায় ২ হাজার ১০০ মানুষ বাস্তুহারা হয়ে পড়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category