শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

দেশে ফিরেছেন শাকিব খান

  • Update Time : বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩
  • ১০০ Time View

দীর্ঘ এক মাসেরও বেশি সময় পর দেশে ফিরলেন ঢালিউড কিং শাকিব খান। ‘প্রিয়তমা’ সিনেমা মুক্তি উপলক্ষে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন তিনি।

বৃহস্পতিবার (১০ আগস্ট) সকালে হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন অভিনেতা।এদিকে শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’ সিনেমাটি দেশে ব্যাপক দর্শকপ্রিয়তা পায়। এর পর গত ৭ জুলাই আমেরিকায় মুক্তি পায় সিনেমাটি। সেখানে হলিউডের সিনেমার সঙ্গে পাল্লা দিয়ে দর্শক টেনেছে সিনেমাটি।

 এদিকে গত ২৯ জুন ‘প্রিয়তমা’ মুক্তি পেলেও প্রেক্ষাগৃহে গিয়ে দেখা হয়নি ঢালিউড কিংয়ের। তাই ২ আগস্ট (বুধবার) নিউইয়র্কে জ্যামাইকা মাল্টিপ্লেক্স সিনেমাসে গিয়ে সিনেমাটি দেখেন তিনি। এ সময় শাকিব খানের সঙ্গে ছিলেন আশরাফ হিমেল, অভিনেত্রী নওশীন নেহরিন মৌ, অভিনেতা সৈয়দ আদনান ফারুক ও প্রধানমন্ত্রীর সাবেক উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন।
 
প্রেক্ষাগৃহে নিজের সিনেমা দেখার পর শাকিবের চোখে পানি দেখা যায়। তিনি আবেগাড়িত হয়ে পড়েছিলেন সিনেমাটি দেখে।
‘প্রিয়তমা’য় শাকিবের বিপরীতে নায়িকা চরিত্রে অভিনয় করেন কলকাতার ইধিকা পাল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category