শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

ওমরাহ হজ পালন করে যা বললেন বেনজেমা

  • Update Time : বুধবার, ৯ আগস্ট, ২০২৩
  • ৯৮ Time View

রিয়াল মাদ্রিদ ছেড়ে চলতি দলবদলে সৌদি আরবের ক্লাব আল ইত্তিহাদে যোগ দিয়েছেন ব্যালন ডি’অর জয়ী ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমা। ক্লাবটিতে যোগ দেয়ার পর বেশ ফুরফুরে মেজাজেই আছেন ৩৫ বছর বয়সী এই তারকা। সৌদি আরবে গিয়ে এরই মধ্যে পবিত্র ওমরাহ হজ পালন করেছেন বেনজেমা।

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে সোমবার (৭ আগস্ট) একটি ভিডিও শেয়ার করেছেন বেনজেমা। সেখানে বেনজেমা কাবার চারপাশে প্রদক্ষিণ করা ১১ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করেন। সেই ভিডিওতে তিনি বলেন, ‘মাশাআল্লাহ, সেরার থেকেও সেরা। আলহামদুলিল্লাহ।’ এছাড়াও কাবার সামনে দাঁড়িয়ে একটি ছবিও স্টোরি দেন তিনি। সেখানে ফরাসি এই তারকা লিখেছেন, ‘খুবই খুশি।’

রিয়াল মাদ্রিদের সঙ্গে ১৪ বছরের সম্পর্ক ছিন্ন করে চলতি গ্রীষ্মকালীন দলবদলে সৌদি আরবের ক্লাব আল ইত্তিহাদে যোগ দিয়েছেন করিম বেনজেমা। ইতোমধ্যে ক্লাবটিতে অভিষেক হয়েছে তার, আর অভিষেক ম্যাচেই গোল করেছেন ফরাসি এই স্ট্রাইকার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category