শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

৫০ বছর পর আগামী ১১ আগস্ট চন্দ্রযান উৎক্ষেপণ করবে রাশিয়া

  • Update Time : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
  • ৯৩ Time View

ফের চাঁদে অভিযানের ঘোষণা দিল রাশিয়া। দেশটি জানিয়েছে, চলতি সপ্তাহেই চন্দ্রযান উৎক্ষেপণ করবে তারা। এর মধ্যদিয়ে দীর্ঘ প্রায় ৫০ বছর পর দেশটি চাঁদে অভিযান চালাতে যাচ্ছে। খবর এএফপির।রাশিয়া এমন সময়ে চন্দ্রাভিযানের ঘোষণা দিল যখন ভারতের চন্দ্রযান-৩ চাঁদের পথে এগিয়ে চলেছে। সোমবার (৭ আগস্ট) দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, সবকিছু ঠিক থাকলে আগামী শুক্রবার (১১ আগস্ট) চন্দ্রযান উৎক্ষেপণ করা হবে।

রুশ মহাকাশ গবেষণা সংস্থা রসকসমস বলছে, শুক্রবার সকালের দিকে লুনা-২৫ নভোযান দিয়ে চাঁদে অভিযান চালাবে তারা। এতে একটি ল্যান্ডার থাকবে। যদি সবকিছু ঠিক থাকলে উড্ডয়নের পাঁচদিন পরই এটি চন্দ্রপৃষ্ঠে অবতরণ করবে।
 
রাশিয়া সর্বপ্রথম ও সবশেষ চন্দ্র অভিযান পরিচালনা করেছিল এখন থেকে প্রায় পাঁচ দশক আগে ১৯৭৬ সালে। তবে সম্প্রতি মহাকাশ কর্মসূচি পুনরায় শুরু করার জন্য জোর দিচ্ছে মস্কো।
 রসকসমস বলছে, চন্দ্র অভিযানের জন্য সুয়জ নামক একটি রকেট তৈরি করা হয়েছে। পশ্চিম রাশিয়া থেকে এটি চাঁদের উদ্দেশে উৎক্ষেপণ করা হবে। 
মহাকাশ গবেষণা সংস্থাটি আরও জানিয়েছে, লুনা-২৫ নভোযানটিকে অবতরণের লক্ষ্যে অনুশীলন চলছে। এটি চাঁদের মাটির নমুনা ও দীর্ঘমেয়াদী গবেষণা পরিচালনায় সহায়তা করবে।
 চার পা বিশিষ্ট ল্যান্ডারটির ওজন ৮০০ কেজির মতো। এটি চাঁদের দক্ষিণ মেরু প্রান্তে অবতরণ করবে। তবে এর আগে যতগুলো ল্যান্ডার অবতরণ করেছে সেগুলোর বেশিরভাগই বিষুবরেখার কাছে অবতরণ করেছে।
  গত বছর ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এরপরই লুনা-২৫ ও অন্যান্য মিশনে মস্কোকে সহায়তার করা হবে না বলে জানায় ইউরোপীয়ান স্পেস এজেন্সি (ইএসএ)। তবে তা সত্ত্বেও মস্কো নিজস্ব গবেষণা ও উদ্ভাবন দিয়েই চাঁদে অভিযান চালাতে বদ্ধপরিকর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category