শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

গ্লোবাল টি-টোয়েন্টি লিগ সেরা হয়ে যুক্তরাষ্ট্রে আধা একর জমির মালিক

  • Update Time : সোমবার, ৭ আগস্ট, ২০২৩
  • ৮৯ Time View

যুক্তরাষ্ট্রের মাটিতে আধা একর জমি (প্রায় ১৬ কাঠা) কত দিয়ে কিনতে পারবেন আপনি? বিদেশি হয়ে যুক্তরাষ্ট্রে আদৌ জমি কিনতে পারবেন? কিন্তু একটি টুর্নামেন্টে খেলেই যদি পুরস্কার হিসেবে কেউ এই পরিমাণ জমির মালিকানা পেয়ে যান, তাহলে কেমন হবে?

বিষয়টা চিন্তাও করার মত নয় হয়তো; কিন্তু বাস্তবে এমটাই ঘটেছে। টুর্নামেন্ট সেরা হয়েই যুক্তরাষ্ট্রে আধা একর জমির মালিকানা পেয়ে গেলেন ওয়েস্ট ইন্ডিজের এক ক্রিকেটার।

কানাডা গ্লোবাল টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের টুর্নামেন্ট সেরা হয়েই যুক্তরাষ্ট্রে আধা একর জমির মালিকানা পুরস্কার পেয়েছেন শেরফানে রাদারফোর্ড। তার হাতে এই পুরস্কারের রেপ্লিকা তুলে দেন ক্যারিবীয় কিংবদন্তী ক্রিকেটার ক্লাইভ লয়েড।

শুধু ম্যান অব দ্য সিরিজ নয়, ফাইনাল সেরা খেলোয়াড়ের পুরস্কারও জয় করে নিয়েছেন তিনি। মন্ট্রিল টাইগার্সকে চ্যাম্পিয়ন করার পেছনে ৩৮ রানের ইনিংস খেলেন তিনি। এই ৩৮ রানই তাকে সেরার পুরস্কার এনে দিলো। এছাড়া টুর্নামেন্টজুড়ে করেছেন সর্বোচ্চ ২২০ রান। এই ২২০ রান দিয়েই যুক্তরাষ্ট্রে আধা একর (প্রায় ১৬ কাঠা) জমির মালিকানা পুরস্কার পেলেন তিনি।

টুর্নামেন্টে মন্ট্রিল টাইগার্স ৫ উইকেটে সারে জাগুয়ার্সকে হারিয়ে শিরোপা জিতে নেয়। প্রথমে ব্যাট করতে নেমে সারে জাগুয়ার্স ৫ উইকেট হারিয়ে ১৩০ রান সংগ্রহ করে। শেরফানে রাদারফোর্ডের ৩৮ রানের ওপর ভর করে শেষ বলে গিয়ে জয় পায় মন্ট্রিল টাইগার্স। যদিও আন্দ্রে রাসেল শেষ মুহূর্তে ৬ বলে ২০ রান করে দলকে জেতান।

ফাইনাল শেষে টুর্নামেন্ট সেরার পুরস্কারের সঙ্গে রাদারফোর্ডের হাতে ম্যান অব দ্য ম্যাচ, মোমেন্ট অব দ্য ম্যাচ, ফ্লিপ চ্যালেঞ্জ উইনারের পুরস্কারও ওঠে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category