পাকিস্তানের করাচিতে ট্রেন দুর্ঘটনা ঘটেছে। এতে প্রায় ১০টি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় অন্তত ১৫ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন ৮০ জনের বেশি।রোববার (৬ আগস্ট) দুপুরে এ দুর্ঘটনা ঘটে করাচি থেকে ২৭৫ কিলোমিটার দূরে অবস্থিত সাহারা রেলওয়ে স্টেশনের কাছে। হতাহতের এ খবর জানায় স্থানীয় সংবাদ মাধ্যম জিও নিউজ। ঘটনার পরপরেই সিন্ধু প্রদেশের মুখ্যমন্ত্রী মুরাদ আলি শাহ ঘটনাস্থলে পৌঁছেছেন।