বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন

রহস্যময় ‘সাড়ে ষোল’র ট্রেইলার প্রকাশ, মুক্তি ১৭ আগস্ট

  • Update Time : রবিবার, ৬ আগস্ট, ২০২৩
  • ৬৬ Time View

একটি হোটেলের রহস্যময় ফ্লোরকে কেন্দ্র করে ইয়াসির আল হক নির্মাণ করেছেন ওয়েব সিরিজ ‘সাড়ে ষোল’। শনিবার (৫ আগস্ট) এর ট্রেইলার উন্মোচন করা হয়েছে।

ট্রেইলার সম্পর্কে পরিচালক ইয়াসির আল হক বলেন, ট্রেইলারটি গল্পের মুহূর্তগুলোর একটি কোলাজ মাত্র, তাই ‘সাড়ে ষোল’র আসল ঝলক দেখতে হলে আপনাদের অপেক্ষা করতে হবে ১৭ আগস্ট পর্যন্ত।

এই সিরিজে করপোরেট ম্যানেজার রাকিবের চরিত্রে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, সাংবাদিক রিনি চরিত্রে জাকিয়া বারী মম, এ. ডি. সি আলতাফ চরিত্রে ইমতিয়াজ বর্ষণ, গাফফার চরিত্রে শাহেদ আলী ও পাবলিক রিলেশনস অফিসার চরিত্রে আফিয়া তাবাসসুম বর্ণ।

ইন্তেখাব দিনার বলেন, ‘আপতদৃষ্টিতে খুব সাধারণ চরিত্র মনে হলেও এই রাকিব চরিত্রে অভিনয়ের জন্য আমাকে আমার কমফোর্ট জোন থেকে বেরিয়ে এসে অভিনয় করতে হয়েছে। আমি আত্মবিশ্বাসী যে দর্শকরা সিরিজটিকে ততটাই পছন্দ করবেন, ঠিক যতটা আমি এর অংশ হতে পেরে আনন্দিত বোধ করেছি।

জাকিয়া বারী মম বলেন, ‘রিনি এই শহরের নাম করা টিভি জার্নালিস্ট। যেকোনো সময় তার হেড অব নিউজ হওয়ার সম্ভাবনা রয়েছে। শহরের সব পাওয়ারফুল লোকজনের সঙ্গে তার উঠা-বসা। বিস্তারিত জানতে অপেক্ষা করতে হবে।’

১৭ আগস্ট ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে রহস্যময় ফ্লোরকে কেন্দ্র করে নির্মিত ওয়েব সিরিজ ‘সাড়ে ষোল’ দেখা যাবে।

ইমতিয়াজ বর্ষণ তার আলতাফ চরিত্র সম্পর্কে বলেন, ‘আমার চরিত্রের নাম এ. ডি. সি. আলতাফ, একজন পুলিশ কর্মকর্তা। চরিত্র নিয়ে বর্ষণ বলেন ‘আলতাফ চরিত্রের মাধ্যমে দর্শক এতদিন যেভাবে পেয়েছেন তার থেকে একদমই ভিন্ন ভাবে পাবে। তিনি জানান, অনেক দিন পরে বান্ধবীর আমন্ত্রণে ভায়োলেট ইনে তার আগমন। ভায়োলেট ইন এর সাড়ে ষোল তলায় যে ঘটনার জট পেকেছে ও তার জন্য শহরজুড়ে যে হইচই হবে তা কতখানি ঠেকাতে পারবে আলতাফ তা জানার জন্য সিরিজটি দেখতে দর্শকদের আমন্ত্রণ জানিয়েছেন তিনি’।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category