বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন

মালয়েশিয়ায় গ্রেপ্তার ২৫২ বাংলাদেশি

  • Update Time : শনিবার, ৫ আগস্ট, ২০২৩
  • ৭৭ Time View

মালয়েশিয়ায় ৪২৫ অভিবাসীকে আটক করেছে, দেশটির কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগ। রাজধানী কুয়ালালামপুরের চেরাসের তামান কনট এর তিনটি ভিন্ন ফ্ল্যাটে অভিান চালিয়ে অভিবাসীদের আটক করা হয়। যাদের বয়স ৮ থেকে ৫৪ বছর।শুক্রবার মধ্যরাত ১ টায় অভিযানে ৮০ জন ইমিগ্রেশন অফিসার মোট ৬০০ জন দেশী-বিদেশী নাগরিগের কাগজপত্র চেক করেন এবং এর মধ্য থেকে যাদের কাগজপত্র নেই এমন  ৪২৫ জন বিদেশী নাগরিককে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে যার মধ্যে ৩৭২ জন পুরুষ এবং ৫৩ জন মহিলা রয়েছেন। আটকদের মধ্যে বাংলাদেশের ২৫২, মিয়ানমার ১০৮, ইন্দোনেশিয়া ৩০, নেপাল ২০, পাকিস্তান ৭, কম্বোডিয়া ৬ এবং ফিলিপাইনের ২ জন রয়েছেন।

কুয়ালালামপুর  ইমিগ্রেশন অধিদপ্তরের পরিচালক শ্যামসুল বদরিন মহসিন সাংবাদিকদের বলেছেন, পাস বা পারমিটের অপব্যবহার, অবৈধভাবে  পরিচয়পত্র ছাড়াই (অতিরিক্ত অবস্থান) ও বিভিন্ন অরাধের কারনে তাদের আটক করা হয়।

আটককৃতদের বুকিত জলিল ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে রাখা হয়েছে। ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩, পাসপোর্ট অ্যাক্ট ১৯৬৬ এবং ইমিগ্রেশন রেগুলেশনস ১৯৬৩ এর অধীনে আরও অধিকতর তদন্ত করা হবে বলেও যোগ করেন শ্যামসুল বদরিন মহসিন।

কুয়ালালামপুর  ইমিগ্রেশন অধিদপ্তরের পরিচালক শ্যামসুল বদরিন মহসিন বলেন, আমরা সর্বদা জনগণের দেওয়া অভিযোগ এবং তথ্যের ভিওিতে ব্যবস্থা নেব এবং যারা অবৈধভাবে মালয়েশিয়ায় থাকেন, তাদের পাসের অপব্যবহার এবং এই দেশে অনৈতিক কার্যকলাপ পরিচালনাকারী বিদেশী নাগরিকদের সাথে আপস করব না।

এ ছাড়া যারা এই অবৈধ অভিবাসীদের রক্ষা করে বা নিয়োগ দেয় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র: মালয় মেইল

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category