শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

ডান পা ছাড়াই রোনালদোর ৩০০ গোল

  • Update Time : শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩
  • ২১০ Time View

ক্রিশ্চিয়ানো রোনালদোর মূল শক্তির জায়গা ডান পা। পেশাদার ক্যারিয়ারে ৮৪০টি গোল করেছেন, যার বেশিরভাগই তার এই পায়ের ছোঁয়ায়। তবে ডান পা ছাড়াই এবার নতুন এক মাইলফলকে নাম লেখালেন পর্তুগিজ যুবরাজ।

বৃহস্পতিবার রাতে রোনালদোর দল আল নাসর ‘সি’ গ্রুপে রানার্সআপ হয়ে আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপের প্লে-অফে খেলার যোগ্যতা অর্জন করেছে। নকআউট পর্বে জায়গা নিশ্চিত করতে জামালেকের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে আল-নাসর।

মিশরের জামালেকের বিপক্ষে ম্যাচের দ্বিতীয়ার্ধে অভিষেক হয় সাদিও মানের। বায়ার্ন মিউনিখ থেকে আসা সেনেগালিজ তারকার শুরুর দিনে ম্যাচের ৮৭ মিনিট পর্যন্ত জামালেক ১-০ ব্যবধানে এগিয়ে থাকায় টুর্নামেন্ট থেকে বিদায়ের পথে ছিল আল নাসর। তবে তা হতে দেননি রোনালদো।

ম্যাচে ৫৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে মিশরীয় ক্লাবকে এগিয়ে দিয়েছিলেন জিজো। ৮৭ মিনিটে আল নাসরের হয়ে গোল করেন ক্রোনালদো। রোনালদো এই গোল করেছেন হেড থেকে।এতে ফুটবল ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে নিজের ডান পা ব্যবহার না করেই ৩০০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন রোনালদো। এই গোলগুলো এসেছে হেড, বাম পা ও অন্যান্য মিলিয়ে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category