শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

আসছে ‘ওয়ান্ডার ওম্যান’ সিনেমার তৃতীয় সিরিজ

  • Update Time : শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩
  • ১৫১ Time View

‘ওয়ান্ডার ওম্যান’সিরিজের প্রথম সিনেমার মাধ্যমেরই দর্শকের মধ্যে সাড়া জেগেছিল । জেমস গান ও পিটার সাফরানের তত্ত্বাবধানে ধরন পাল্টে ফেলে নতুন রূপে প্রকাশ্যে। চিরপ্রতিদ্বন্দ্বী মার্ভেলের সঙ্গে পাল্লা দিয়ে দর্শক, সমালোচক ও অনুরাগীদের নজর টেনেছিল ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত গ্যাল গডোট অভিনীত এ সিনেমা।

‘ওয়ান্ডার ওম্যান’-এর মুক্তির পর বক্স অফিসেও খারাপ ফল করেনি প্যাটি জেনকিন্স পরিচালিত এ সিনেমা। সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে ছিলেন গ্যাল গডোট। ডায়ানা প্রিন্স তথা ওয়ান্ডার ওম্যানের চরিত্রে তার অভিনয় ছিল নজরকাড়া।

অ্যাকশন দৃশ্যেও অনবদ্য ছিলেন অভিনেত্রী। তার সঙ্গে যোগ্য জুটি বেঁধে ছিলেন ক্রিস পাইন। প্রথম সিনেমার সাফল্যের পর ২০২০ সালে মুক্তি পায় ‘ওয়ান্ডার ওম্যান ১৯৮৪’। প্রথম সিনেমার পরে ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় সিনেমাও পরিচালনা করেছিলেন প্যাটি জেনকিন্স।

তবে প্রথম সিনেমার মতো সাফল্য পায়নি ‘ওয়ান্ডার ওম্যান ১৯৮৪’। বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল ওই সিনেমা। তারপরেই কানাঘুষো শোনা যায়, দ্বিতীয় সিনেমার ব্যর্থতার পরে ফ্র্যাঞ্চাইজি এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে অনিশ্চয়তার মুখে পড়েছে ডিসি স্টুডিওজ। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী গ্যাল গডোট জানান, তৃতীয় সিনেমার জন্য নাকি সবাই কোমর বেঁধে মাঠে নেমে পড়েছেন।

লেখক, চিত্রনাট্যকার ও অভিনেতাদের ধর্মঘটে আপাতত প্রায় অচল হলিউড। প্রায় ছয় দশক পরে এমন আন্দোলনের মুখোমুখি হয়েছে হলিউড। এই মুহূর্তে বন্ধ রয়েছে একাধিক সিনেমার কাজ। তবে তার মধ্যেই আশার আলো দেখালেন গ্যাল। সম্প্রতি এক সাক্ষাৎকারে ইজরায়েলি অভিনেত্রী জানান, জেমন গান ও পিটার সাফরানের সঙ্গে হাত মিলিয়ে ‘ওয়ান্ডার ওম্যান-৩’ সিনেমার ভাবনা রয়েছে তার। গ্যালের কথায়, আমি ‘ওয়ান্ডার ওম্যান’ চরিত্রে অভিনয় করতে খুব ভালোবাসি। আমি এখন পর্যন্ত যা খবর পেয়েছি, জেমস আর পিটার চিত্রনাট্য নিয়ে কাজ শুরু করে দিয়েছেন এরই মধ্যেই।

ডিসি ইউনিভার্সে সুপারম্যানের চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেছিলেন হলিউড অভিনেতা হেনরি ক্যাভিল। তিনি আর ওই চরিত্রে ফিরছেন না বলেই জানানো হয়েছে স্টুডিওর পক্ষ থেকে। তার বদলে ডিসি ব্রহ্মাণ্ডের ‘সুপারম্যান: লেগাসি’ সিনেমায় ক্লার্ক কেন্টের ভূমিকায় দেখা যাবে ডেভিড করেনসোয়েটকে। অন্য দিকে, লোইস লেনের চরিত্রে অভিনয় করবেন র‌্যাচেল ব্রসনাহান।

এমএমএফ/জেআইএম

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category