সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
Title :
একগুচ্ছ উন্নয়ন প্রকল্প ও পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী: মহেশখালী, বাঁশখালী ও হাঠহাজারী সফর হাইমচরে প্রাইভেটকারে ২০ কেজি গাঁজা, চালক আটক সীমালঙ্ঘন নয়, গতি কমিয়ে জনগণের পাশে থাকুন: পানিসম্পদ প্রতিমন্ত্রী ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদ বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের

শাকিবের প্রতি কৃতজ্ঞ হিমেল আশরাফ

  • Update Time : বুধবার, ২ আগস্ট, ২০২৩
  • ৭৯ Time View

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জ্যামাইকা মাল্টিপ্লেক্স সিনেমাসে একসঙ্গে ‘প্রিয়তমা’ দেখেছেন ঢালিউড কিং শাকিব খান ও নির্মাতা হিমেল আশরাফ।বুধবার (২ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে এ তথ্য জানান।

পোস্টে হিমেল শাকিব খানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে লেখেন: “আজ প্রিয়তমা দেখা শেষে তার ভেজা চোখে চোখ পড়তেই আমাকে দেখে হেসে, কাঁদে হাত রেখে কিছু না বলেও যেন কত কিছু বললেন। আর আমি তার বিজয়ের হাসি দেখে মনে মনে বার বার বলছিলাম, ‘ভাইয়া থ্যাংক ইউ’।”

 হিমেল আশরাফ আরও লেখেন: ‘২০১৭ সালে প্রিয়তমা বানানোর ঘোষণার পর আমাকে আমেরিকা চলে আসতে হয় জীবনের প্রয়োজনে। তারপর থেকে আজ পর্যন্ত আমাকে মিডিয়ায় ছোট করে হলেও বাঁচিয়ে রেখেছিলেন শাকিব খান। আমি দেশে উপস্থিত ছিলাম না, এরপরও তার প্রায় প্রতিটি সিনেমার অনুষ্ঠানে তিনি আমার কথা বলতেন, আমার নাম বলতেন।’


তিনি আরও লেখেন: ‘প্রিয়তমা না করতে পারার পরও রাজকুমার ও মায়া নামের দুটি সিনেমায় আমার নাম ঘোষণা করার পর মোটামুটি সবাই টিটকারি মেরে হেসেছেন। তাকে সবাই বলতেন, হিমেলকে দিয়ে হবে না। নাটকের ছেলে, নাটক বানায় ফেলবে। কেউ বলতেন, ওর প্রথম সিনেমা ভালো যায় নাই, কুফা ভাই নিয়েন না। কেউ কেউ বলেছে শাকিব ভাই ভুল করতেছেন, ও তো নাটকের কিছু করতে পারে নাই, পরে বুঝবেন। ৯৯ ভাগ মানুষ শাকিব ভাইয়ের কাছে আমার নামে নেগেটিভ মন্তব্য করতেন। কিন্তু কোনো এক অদ্ভুত কারণে উনি আমার ওপর আস্থা পেতেন। প্রায়ই বলতেন তুই একদিন বড় ডিরেক্টর হবি হিমেল।’
 আবেগতাড়িত হয়ে লেখেন: ‘আমি আজও জানি না তিনি আসলে কেন বলতেন এই কথা। শুধু আমাকে না, আমার অনুপস্থিতিতেও তিনি খুবই কনফিডেন্সের সাথে বলতেন, হিমেল ভালো সিনেমা বানাবে। তার কথা শুনে মানুষ মুচকি হাসত।
শাকিব খানের ব্যস্ত শিডিউলে হয়তো তার সাথে আমার অনেক কাজ হবে না, কিন্তু একজন নির্মাতা হিমেল আশরাফ আজীবন শাকিব খানের কাছে ঋণী হয়ে থাকবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category