মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
Title :
গাংনীতে ৯৬টি ল্যান্ডমাইন উদ্ধার, সেনাবাহিনীর সফল অভিযানে ধ্বংস চাঁদপুরে এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য, শিক্ষার্থীর মৃত্যু ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন মোহসেন রেজাই বাংলাদেশের মতো দেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: রিজভী নিরাপত্তা ভুয়া দালালের কাছ থেকে কেনা যায় না: ইরান ১৮ বছরের আন্দোলনে গুম-খুন-নির্যাতিতরা পাবেন ভাতা: মুক্তিযুদ্ধমন্ত্রী জেনজিদের আন্দোলনে ফের উত্তাল ভারত, পুলিশের লাঠিচার্জ ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনই এখন সরকারের প্রধান কাজ: প্রধানমন্ত্রী রাশিয়ায় নতুন ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া: জেলেনস্কি সৌদি আরবে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

নারী বিশ্বকাপ থেকে বিদায় ব্রাজিলেরও

  • Update Time : বুধবার, ২ আগস্ট, ২০২৩
  • ২২৯ Time View

নারী বিশ্বকাপ ফুটবল থেকে বিদায় নিলো লাতিন আমেরিকার দুই জনপ্রিয় দল।আজ (বুধবার) অস্ট্রেলিয়ার মেলবোর্নে ব্রাজিলের বিপক্ষে প্রয়োজনীয় ড্র করে বিশ্বকাপে দ্বিতীয়বার অংশগ্রহণ করেই নক আউট পর্বে উঠে গেলো ক্যারিবিয়ান দেশ জ্যামাইকা। গত আসরে বিশ্বকাপে অভিষেক হয়েছিল তাদের। সেই জ্যামাইকাই বিদায় করে দিলো নবমবারের মতো বিশ্বকাপ খেলা ও সাবেক রানার্সআপ ব্রাজিলকে।

বিশ্বকাপের প্রথম দুই আসরের গ্রুপ পর্ব থেকে বিদায়ের পর বাকি ৬ আসরেই নক আউটে উঠেছিল ব্রাজিল। এরমধ্যে ২০০৭ সালে ফাইনালে, ১৯৯৯ সালে সেমিফাইনালে এবং ২০০৩ ও ২০১১ সালে কোয়ার্টার ফাইনালে খেলেছে ব্রাজিল। ১৯৯৫ সালে সুইডেনে অনুষ্ঠিত বিশ্বকাপের পর আবার তারা বিদায় নিলো গ্রুপ পর্ব থেকে।

এবার ব্রাজিল ছিল ‘এফ’ গ্রুপে। প্রতিপক্ষ ছিল ফ্রান্স, জ্যামাইকা ও পানামা। এর মধ্যে ব্রাজিল মাত্র একটি ম্যাচ জিততে পেরেছে পানামার বিপক্ষে ৪-০ গোলে।

ফ্রান্সের কাছে ২-১ গোলে হারার পরই ব্রাজিলের সামনে কঠিন চ্যালেঞ্জ হয়ে উঠেছিল জ্যামাইকার বিপক্ষে ম্যাচটি। কিন্তু সেই চ্যালেঞ্জে জিততে পারেনি তারা।

গোলশূন্য ড্র করে ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের তিনে থেকে বিদায় নিলো ব্রাজিল। এই গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে ফ্রান্স ও রানার্সআপ হয়ে জ্যামাইকা উঠলো শেষ ষোলতে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category