মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
Title :
গাংনীতে ৯৬টি ল্যান্ডমাইন উদ্ধার, সেনাবাহিনীর সফল অভিযানে ধ্বংস চাঁদপুরে এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য, শিক্ষার্থীর মৃত্যু ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন মোহসেন রেজাই বাংলাদেশের মতো দেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: রিজভী নিরাপত্তা ভুয়া দালালের কাছ থেকে কেনা যায় না: ইরান ১৮ বছরের আন্দোলনে গুম-খুন-নির্যাতিতরা পাবেন ভাতা: মুক্তিযুদ্ধমন্ত্রী জেনজিদের আন্দোলনে ফের উত্তাল ভারত, পুলিশের লাঠিচার্জ ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনই এখন সরকারের প্রধান কাজ: প্রধানমন্ত্রী রাশিয়ায় নতুন ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া: জেলেনস্কি সৌদি আরবে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ক্রেন ভেঙে ভারতের শাহপুরে ১৬ শ্রমিক নিহত

  • Update Time : মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩
  • ৯৮ Time View

ভারতে ক্রেন ভেঙে পড়ে ১৬ জন শ্রমিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিনজন। ধারণা করা হচ্ছে ধ্বংসস্তূপে আরও পাঁচজন আটকা পড়ে আছে।

সোমবার (৩১ জুলাই) দিবাগত রাতে মহারাষ্ট্রের থানের শাহপুরে একটি নির্মাণকাজ চলাকালীন এ দুর্ঘটনা ঘটে।

খবরে বলা হয়, মহারাষ্ট্রে সমৃদ্ধি এক্সপ্রেস হাইওয়ের তৃতীয় স্তর নির্মাণকাজ চলাকালে গার্ডার লঞ্চিং মেশিন ভেঙে পড়ে ১৬ জন মারা গেছে। মরদেহগুলো স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত তিনজন।

তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনও পাঁচজন ধ্বংসস্তূপে আটকা পড়ে আছেন।

নির্মাণকাজের সময় গার্ডার মেশিনের সঙ্গে সংযোগকারী ক্রেন এবং স্ল্যাব ১০০ ফুট উঁচু থেকে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশ জানায়, সোমবার দিবাগত রাতে শাহপুরের সরলামবে গ্রামের কাছাকাছি শ্রমিকরা সমৃদ্ধি এক্সপ্রেসওয়ের তৃতীয় স্তর নির্মাণের কাজ করছিলেন।

তখনই গার্ডার লঞ্চ ভেঙে পড়ে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে পুলিশ, এনডিআরএফ ও দমকল বাহিনী অনুসন্ধান চালাচ্ছে। সূত্র : এনডিটিভি

এইচআর

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category