সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
Title :
একগুচ্ছ উন্নয়ন প্রকল্প ও পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী: মহেশখালী, বাঁশখালী ও হাঠহাজারী সফর হাইমচরে প্রাইভেটকারে ২০ কেজি গাঁজা, চালক আটক সীমালঙ্ঘন নয়, গতি কমিয়ে জনগণের পাশে থাকুন: পানিসম্পদ প্রতিমন্ত্রী ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদ বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের

সবাই একসঙ্গে পাইরেসির বিরুদ্ধে দাঁড়াব: অপূর্ব

  • Update Time : সোমবার, ৩১ জুলাই, ২০২৩
  • ৮৩ Time View

দেশে সিনেমার যে ভবিষ্যৎ সম্ভাবনা তা বাস্তবায়নের জন্য অবশ্যই পাইরেসি রুখতে হবে। এটা তখনি সম্ভব হবে যখন সবাই একসঙ্গে এর বিরুদ্ধে দাঁড়াব বলে মন্তব্য করেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব।সাম্প্রতিক বছরগুলোতে সাধারণত ঢাকার সিনেমা পাইরেসি হয়নি। নানা কৌশলে অবৈধ এ কাজটি বন্ধ করতে সক্ষম হয়েছে ঢালিউড। কিন্তু সেই অনাকাঙ্ক্ষিত ঘটনা ফিরলো রায়হান রাফীর ‘সুড়ঙ্গ’র মাধ্যমে। যখন সিনেমাটি বাংলাদেশ জয় করে পশ্চিমবঙ্গেও ঝড় তুলল, তখন কোনও একটি পক্ষ ছবিটির কপি রেকর্ড করে ছেড়ে দিয়েছে অনলাইনে।শোবিজ অঙ্গনের অনেকে সরব হয়েছেন পাইরেসির বিরুদ্ধে। এ তালিকায় রয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা অপূর্ব।

অপূর্ব নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন। তিনি লেখেন, ‘একটি সিনেমা নির্মাণ হয় অনেক স্বপ্ন নিয়ে। কিন্তু সেই স্বপ্ন শুরুতেই ভেঙে যায় সিনেমাটি পাইরেসির কবলে পড়লে।’
 
বড় ছেলেখ্যাত এ অভিনেতা আরও লেখেন, ‘আমাদের দেশে সিনেমার যে ভবিষ্যৎ সম্ভাবনা তা বাস্তবায়নের জন্য অবশ্যই পাইরেসি রুখতে হবে। এটা তখনি সম্ভব হবে যখন আমরা সবাই একসাথে এর বিরুদ্ধে দাঁড়াব। আশা করি আমরা সবাই এক হলে বাংলা সিনেমা একদিন বিশ্ব জয় করবে।’
 
এদিকে বৃহস্পতিবার (২৭ জুলাই) পাইরেসি বন্ধে আইনের আশ্রয় নিয়েছে টিম ‘সুড়ঙ্গ’। ডিবি কার্যালয়ে যান সিনেমাটির নির্মাতা, নায়ক, নায়িকা ও প্রযোজক। এ সময় পাইরেসি রোধে আইনগত সহায়তার জন্য অভিযোগ করেন তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category