শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

অক্টোবরে আসছে নিরব-অপুর ‘ছায়াবৃক্ষ’

  • Update Time : সোমবার, ৩১ জুলাই, ২০২৩
  • ১১১ Time View

এবারের ঈদে বন্ধন বিশ্বাস পরিচালিত ‘লাল শাড়ি’ সিনেমা মুক্তি পেয়েছে। সিনেমাটি ঈদের দিন থেকেই দর্শকের মধ্যে বেশ আলোচনায় ছিল। আজ (৩০ জুলাই) বিকেলে সিনেমাটি কলকাতায় নন্দনের ৫ম বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে দেখানো হবে। এরই মধ্যে পরিচালক জানালেন নতুন খবর। তার নির্মিত ‘ছায়াবৃক্ষ’ সিনেমাটি অক্টোবরে প্রেক্ষাগৃহে মুক্তি দেবেন।

এরই মধ্যে ‘ছায়াবৃক্ষ’ সিনেমাটির পোস্টার প্রকাশ করেছে। সরকারি অনুদান প্রাপ্ত ‘ছায়াবৃক্ষ’ সিনেমাটিতে জুটি বেঁধেছেন অভিনেতা নিরব ও চিত্রনায়িকা অপু বিশ্বাস।

এ প্রসঙ্গে বন্ধন বিশ্বাস বলেন, অক্টোবরে যে কোনো শুক্রবারে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দেবো। ঢাকাই গিয়ে সিনেমাটির তারিখ জানাতে পারব। ‘ছায়াবৃক্ষ’ সিনেমাটি মুক্তি দেওয়ার প্রস্তুতি নেওয়া শুরু করেছি।

তিনি আরও বলেন, ‘ছায়াবৃক্ষ’ সিনেমাটি আমার সাধ্যের মধ্যে সর্বোচ্চ মেধা ও শ্রম দিয়ে নির্মাণ করেছি। সিনেমাপ্রেমী ও সাধারণ মানুষের প্রত্যাশা তা পূরণে সক্ষম হবো বলে মনে করি। মোট কথা দর্শক ভিন্ন ধরনের অন্যরকম একটা গল্প শিগগিরই দেখবেন বড় পর্দায়।

এ সিনেমায় নিরব-অপু ছাড়া আরও অভিনয় করছেন কাজী নওশাবা, সুমিত সেনগুপ্ত, শতাব্দী ওয়াদুদ, মাহমুদুল ইসলাম মিঠু।

এমআই/এমএমএফ/জেআইএম

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category