শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ বলে ব্রডের ছক্কা

  • Update Time : রবিবার, ৩০ জুলাই, ২০২৩
  • ২৪৫ Time View

‘ছক্কা’ শব্দটা খুব বেশিই প্রাসঙ্গিক ব্রডের ক্ষেত্রে। ক্যারিয়ারের একদম শুরুর দিকে ৬ বলে ৬ ছক্কা খেয়ে অনাকাঙ্ক্ষিত এক রেকর্ডের মালিক হয়েছিলেন ডানহাতি পেসার। এবার আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতিও টানলেন ছক্কায়। নিজের শেষ টেস্ট ইনিংসের শেষ বলে ছক্কা হাঁকিয়েছেন স্টুয়ার্ট ক্রিস্টোফার জন ব্রড।

২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম কোনো ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ছয় বলে ৬ ছক্কা খেয়েছিলেন ব্রড। অনেকেই তখন তার আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনে দিয়েছিলেন। তবে ব্রড থামেননি, ঘুরে দাঁড়িয়েছেন দারুণভাবে। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর আগে তুলে নিয়েছেন ৮০০’র বেশি উইকেট। এক কথায়, কিংবদন্তির ট্যাগ নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ছেন ব্রড। শনিবার অ্যাশেজের তৃতীয় দিনের খেলা শেষে তিনি জানান, এই ম্যাচ শেষেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলবেন তিনি।

 বোলিংটা দারুণ দক্ষতায় করলেও ব্যাটিংয়ে একদমই খারাপ না ব্রড। টেইলেন্ডার হিসেবে বেশ ভালোই কাজে আসেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে তার রান আছে চার হাজারেরও বেশি। টেস্টে এক সেঞ্চুরির পাশাপাশি ফিফটি করেছেন ১৩টি। ‘পার্ট টাইম’ এই ব্যাটার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষটাও করলেন দারুণভাবে, ছক্কা মেরে।
 
রোববার (৩০ জুলাই) আন্তর্জাতিক ক্রিকেটে শেষবার ব্যাটিং করতে নেমেছিলেন ব্রড। শেষ ইনিংসে ৮ বলে ৮ রান করে অপরাজি ছিলেন বাঁহাতি এই ব্যাটার। নিজের খেলা প্রথম সাত বলে ২ রান করলেও শেষ বলে ছক্কা মারেন তিনি। পরের ওভারে উইকেটের অন্যপ্রান্তে থাকা অ্যান্ডারসন আউট হলে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। তাতে শেষটায় অপরাজিত থেকেই মাঠ ছাড়েন ব্রড।
 
এর আগে প্রথম ইনিংসে ৫ বলে ৭ রান করেন ব্রড। সেই ইনিংসেও একটা চারের মার ছিল তার।
 
এদিকে, অ্যাশেজের পঞ্চম ও শেষ টেস্টের খেলা গড়িয়েছে পঞ্চম দিনে। বৃষ্টির কারণে চতুর্থ দিনের তৃতীয় সেশনে খেলা হয়নি। ৩৮৪ রান তাড়া করতে নেমে এখন পর্যন্ত বেশ ভালো অবস্থানেই আছে অস্ট্রেলিয়া। কোনো উইকেট না হারিয়ে ১৩৫ রান করেছে অজিরা। ৯৯ বলে ৫৮ রান করে অপরাজিত আছেন ডেভিড ওয়ার্নার, আর ধারাবাহিক ক্রিকেট খেলে আসা উসমান খাজা অপরাজিত ৬৯ রানে। শেষদিন জয়ের জন্য অস্ট্রেলিয়ার দরকার ২৪৯ রান আর ইংল্যান্ডের দরকার ১০ উইকেট।
 
 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category