সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
Title :
একগুচ্ছ উন্নয়ন প্রকল্প ও পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী: মহেশখালী, বাঁশখালী ও হাঠহাজারী সফর হাইমচরে প্রাইভেটকারে ২০ কেজি গাঁজা, চালক আটক সীমালঙ্ঘন নয়, গতি কমিয়ে জনগণের পাশে থাকুন: পানিসম্পদ প্রতিমন্ত্রী ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদ বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের

‘হাওয়া’ দিবসের ঘোষণা দিলেন চঞ্চল

  • Update Time : রবিবার, ৩০ জুলাই, ২০২৩
  • ১০০ Time View

দর্শকপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী  (২৯ জুলাই) দিনটিকে ‘হাওয়া’ দিবস হিসেবে ঘোষণা দিয়েছেন। অনেকেই হয়তো মনে করছেন- কেন এই দিবসের ঘোষণা দিলেন চঞ্চল? বিষয়টি চঞ্চল নিজেই তার ফেসবুক স্ট্যাটাসে পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন।

স্ট্যাটাসে চঞ্চল লিখেছেন, এক বছর আগে ‘হাওয়া’ এসেছিল, ‘হাওয়া’ মুক্তি পেয়েছিল আজ। আজ ‘হাওয়া’ দিবস। পোস্টের সঙ্গে তিনি কয়েকটি ছবিও প্রকাশ করেছেন।

অভিনেতা চঞ্চল বোঝাতে চেয়েছেন ২০২২ সালের ২৯ জুলাই ‘হাওয়া’ সিনেমাটি মুক্তি পেয়েছিল। তাই ২৯ জুলাই দিনটি ‘হাওয়া’ দিবস ।

নির্মাতা মেজবাউর রহমান সুমন পরিচালিত এ সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। তারকাবহুল এ সিনেমায় আরও অভিনয় করেছেন নাজিফা তুশি, শরিফুল রাজ, সুমন আনোয়ার, নাসির উদ্দিন খান, সোহেল মণ্ডল, রিজভী রিজু, মাহমুদ হাসান ও বাবলু বোস।

‘হাওয়া’ সিনেমার চিত্রগ্রহণ করেছেন কামরুল হাসান খসরু, সম্পাদনা সজল অলক, আবহ সংগীত রাশিদ শরীফ শোয়েব এবং গানের সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী।

এমআই/এমএমএফ/জেআইএম

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category