শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

‘সুড়ঙ্গ’ সিনেমার ভিডিও প্রকাশে ২ জন গ্রেফতার

  • Update Time : শনিবার, ২৯ জুলাই, ২০২৩
  • ১১৬ Time View

‘সুড়ঙ্গ’ সিনেমার ভিডিও ফেসবুক ও ইউটিউবে প্রকাশ করায় ২ জনকে গ্রেফতার করেছে ডিবি। আজ (২৯ জুলাই) ডিবি অফিসে এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানানো। গ্রেফতারকৃত এ ২ জনের নাম হলো-ইকরামুল কবির (বেসরকারি চাকরিজীবী) ও মো. মনিরুল শেখ (ব্যবসায়ী)।

বেশ কয়েকদিন ধরে এবারের ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সুড়ঙ্গ’ পাইরেসি হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে এই তথ্য ছড়িয়ে পড়ে।এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকেলে বিষয়টি জানাতে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে যান ‘সুড়ঙ্গ’ সিনেমার নির্মাতা, নায়ক, নায়িকা ও প্রযোজক।

অভিযোগ জানাতে দেখা করেন ডিবি প্রধান হারুন অর রশীদের সঙ্গে। এসময় ‘সুড়ঙ্গ’ টিমের সঙ্গে দেখা গেছে প্রিয়তমা সিনেমার প্রযোজক আরশাদ আদনানকেও। বিষয়টি দেখে অনেকেই চমকে গেছেন।

‘সুড়ঙ্গ’ দিয়েই বড় পর্দায় অভিষেক হয়েছে আফরান নিশোর। এ ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন তমা মির্জা, শহীদুজ্জামান সেলিম প্রমুখ।

গত ২৯ জুন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মুক্তি পায় আলফা আই স্টুডিও লিমিটেড ও চরকি প্রযোজিত সিনেমা ‘সুড়ঙ্গ’। মুক্তির পর সিনেমাটি নিয়ে দর্শকের মাঝে ব্যাপক আগ্রহ দেখা গেছে। অন্যদিকে চরকি জানায়, মুক্তির প্রথম সপ্তাহে কেবল স্টার সিনেপ্লেক্স থেকে সিনেমাটির দুই কোটি টাকার টিকিট বিক্রি হয়েছে।

এমআই/এমএমএফ/জেআইএম

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category