বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন

সত্যজিতের ‘পথের পাঁচালী’ ১০০ বছরের ‘বিশ্বসেরা’ সিনেমার তালিকায়

  • Update Time : শনিবার, ২৯ জুলাই, ২০২৩
  • ৮৬ Time View

বাংলা সিনেপ্রেমীদের পছন্দের তালিকায় এখনও শীর্ষে নির্মাতা সত্যজিৎ রায়ের সিনেমা ‘পথের পাঁচালী’। এবার এই সিনেমাটি শুধু বাঙালিদের পছন্দের তালিকায় নয়, নাম লিখিয়েছে আন্তর্জাতিক সেরা সিনেমার তালিকায়ও।

সম্প্রতি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জনপ্রিয় ‘টাইম ম্যাগাজিন’ একটি তালিকা প্রকাশ করেছে। তালিকাটি মূলত সিনেমাকেন্দ্রিক। তারা ১০০ বছরের সেরা সিনেমার একটি তালিকা তৈরি করেছে।

 ১৯২০ থেকে ২০১০ সালের মধ্যে নির্মিত জনপ্রিয় সিনেমাগুলো থেকে তারা খুঁজেছে দর্শকহৃদয়ে অম্লান সেরা সিনেমাগুলো। এ তালিকায় নাম উঠে এসেছে বাইসাইকেল থিফ, ব্রেথলেস, গন উইথ দ্য উইন্ড, সেভেন সামুরাই, ট্যাক্সি ড্রাইভার, দ্য গডফাদার পার্ট ২-এর মতো ক্লাসিক চলচ্চিত্রের নাম।
 
ইটি দ্য এক্সট্রা-টেরেস্ট্রিয়াল, দ্য এম্পায়ার স্ট্রাইকস ব্যাক-এর মতো ব্লকবাস্টার চলচ্চিত্রও এ তালিকায় জায়গা করে নিয়েছে। তালিকায় রয়েছে ওয়ান্স আপন এ টাইম ইন হলিউড, দ্য ক্যাবিনেট অব ডক্টর ক্যালিগারি এবং গ্রেটা গারউইগের ‘লিটল উইমেন’ সিনেমাও।
 
এতসব বিদেশি সাড়াজাগানো সিনেমার মধ্যে ঠাঁই করে নিয়েছে একমাত্র বাংলা সিনেমা ‘পথের পাঁচালী’। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত বাংলা উপন্যাস অবলম্বনে নির্মিত সিনেমাটি ১৯৫৫ সালে মুক্তি পায়। নির্মাতা সত্যজিৎ রায়ের এটিই ছিল প্রথম ছবি। আর প্রথম ছবিটি দিয়েই তিনি ছক্কা হাঁকান। ঘরে তুলে নেন অনেক পুরস্কার। এবার এই সিনেমাটিই অর্জন করল ১০০ বছরে বিশ্বের সেরা সিনেমা হিসেবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category